সারাদেশ

৩ লাখ ইয়াবাসহ টেকনাফে ২ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে তিন লাখ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‍্যাব-১৫ সদস্যরা। শুক্রবার (১০ জুলাই) উপজেলার হোয়াইক্যং বালুখালী (তুলাতুলি) এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডব্লিউ ব্লক-এ, ১৯ নম্বরের বাসিন্দা মো. ইলিয়াছের ছেলে মো. শফিক (২৫) এবং হোয়াইক্যং বালুখালী তুলাতুলি এলাকার কোলা মিয়া গুনা পাড়ার আবুল কাশেমের ছেলে আব্দুল করিম (২২)।

কক্সবাজার র‍্যাব ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব সদস্যরা জানতে পারেন যে, হোয়াইক্যং বালুখালী (তুলাতুলি) জামে মসজিদ থেকে অনুমান ১৫০ ফুট দক্ষিণে কক্সবাজার-টেকনাফ পাকা রাস্তার পাশের কালভার্টের নিচ দিয়ে প্রবাহিত ছোট ছড়া দিয়ে পায়ে হেঁটে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা বড় চালান নিয়ে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল ওই এলাকায় পৌঁছায়। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাঁধে থাকা দুটি পাটের বস্তা তল্লাশি করে তিন লাখ ইয়াবা জব্দ করা হয়। আটকদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও তিন জন পালিয়ে যান বলেও জানায় র‌্যাব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকরা জানিয়েছেন, পলাতক আসামিদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে তারা মাদকদ্রব্য ও ইয়াবা ট্যাবলেট মিয়ানমার থেকে নাফনদী দিয়ে কৌশলে বাংলাদেশে পাচার করছেন। জব্দ ইয়াবাসহ আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা