সুনামগঞ্জে অবনতি বন্যা পরিস্থিতির
সারাদেশ

সুনামগঞ্জে অবনতি বন্যা পরিস্থিতির

নিজস্ব প্রতিবেদক:

টানা দুদিন ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির অবস্থার অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বেড়েছে ৬৭ সেন্টিমিটার।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বাড়ছে জেলার অন্যান্য নদ-নদী ও হাওরে।

জেলায় গত ২৫ জুন থেকে বন্যা দেখা দেয়। জেলার ১১টি উপজেলার চারটি পৌরসভা ও ৮২টি ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়ে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০ হাজার পরিবার। আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ১৩৭টি। সহস্রাধিক পরিবার এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

এরপর মাঝখানে কয়েক দিন বৃষ্টি কম হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়। কিন্তু দুদিন ধরে আবার ভারী বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে উজান থেকে ব্যাপক পরিমাণে পাহাড়ি ঢল নামায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন করে সুনামগঞ্জ সদর, ছাতক, তাহিরপুর, দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব উপজেলায় পানি বাড়ায় নতুন করে পানিবন্দী হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

আজ দুপুরে সুনামগঞ্জ শহরের নবীননগর এলাকায় গিয়ে দেখা গেছে, সুরমা নদীর তীর উপচে সড়কের ওপর দিয়ে পানি ঢুকছে। ওই এলাকার কিছু কিছু বাড়িতে পানি ঢুকে পড়েছে। এ ছাড়া শহরের উত্তর আরপিননগর, মাছবাজার, বড়পাড়া, উকিলপাড়া ও মল্লিকপুরে সুরমা নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে।

বন্যায় সড়কের ক্ষতি হওয়ায় এখনো জেলা সদরের সঙ্গে তাহিরপুর, জামালগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর ও শক্তিয়ারখলা এলাকা আবার নতুন করে প্লাবিত হয়েছে। এই দুই স্থানে লোকজন নৌকায় পারাপার হচ্ছেন।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী প্রকৌশলী প্রীতম পাল জানান, সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উজানে ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টি হচ্ছে। যে কারণে ব্যাপক পরিমাণে পাহাড়ি ঢল নামছে। এতে সুরমাসহ জেলার বিভিন্ন নদী ও হাওরে পানি বাড়ছে। পানি আরও বাড়বে।

আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ জানান, সুনামগঞ্জে আরও তিন থেকে চার দিন ভারী বৃষ্টি হবে। এতে বন্যার পরিস্থিতির অবনতি আশঙ্কা রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতি রয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা