সারাদেশ

পটুয়াখালীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীতে প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম ট্রাস্ট-এর উদ্যেগে ঈদ-ঊল-আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিশুদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বেলা সাড়ে এগারোটায় পটুয়াখালী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২৩ জন সুবর্ণ শিশুকে ২ হাজার টাকা করে মোট ৪৬ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম ট্রাস্ট-এর সভাপতি প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খলিলুর রহমান মোহন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী শাহ্ মোঃ রফিকুল ইসলাম।

এ সময় পটুয়াখালী প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ জালাল আহমেদ, কার্যনির্বাহী সদস্য চিনময় কর্মকার, প্রেসক্লাবের সদস্য অতুল চন্দ্র দাস, আফরীন জাহান নীনা, মির্জা আহসান হাবিব, প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম ট্রাস্টের সাধারন সম্পাদক এ্যাডভোকেট সোহরাব হোসেন, পটুয়াখালী প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের অধ্যক্ষ মাকসুদা লাইজু সহ সুবর্ণ শিশুদের অবিভাবকগন উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, পটুয়াখালীতে মানবতার সেবায় প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম ট্রাস্ট নিরলস কাজ করছে। সমাজের বিত্তশালীদের তিনি এই মহৎ কাজে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি তিনি নিজে একটি কল্যানমূলক ট্রাস্ট খোলার ঘোষণা ও এই ট্রাস্টকে সামনে এগিয়ে যেতে সহায়তা প্রদানের অঙ্গীকার করেন। ট্রাস্টের সভাপতি প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম বলেন মানব সেবার প্রত্যয়ে ২০১৬ সালে তার পেনশনের টাকা দিয়ে এই ট্রাস্ট যাত্রা শুরু করে। পরবর্তীতে বিভিন্ন জনের সহযোগীতায় কল্যাণমূলক কাজ করে আসছে।

প্রসঙ্গত, প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম ট্রাস্ট গত ঈদে বিভিন্ন মাদ্রাসার ৫০ জন এতিম শিশুকে পোশাক বিতরণ, বিভিন্ন স্কুলে দুঃস্থ্য মেধাবী শিশুদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন কাজ করে আসছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা