সারাদেশ

ইপিজেডে ভয়াবহ আগুন

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টের পাইলিং এর কাজ করার সময় গ্যাস লাইন ফেটে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষা স্থগিত

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে। ইপিজেডের ভেতরে নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টের পাইলিংয়ের কাজ করার সময় গ্যাস লাইন ফেটে গিয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুনের লেলিহান শিখা এত উপরে উঠে যে ৩ কিলোমিটার দূর থেকে দেখা গেছে। অনেকেই দুর থেকে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমও আগুন লাগার ভিডিও আপলোড করেছে।

আরও পড়ুন: বানভাসি মানুষ উদ্ধারে সেনাবাহিনী

অন্য একটি সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল আটটা থেকে হামজা ফ্যাশন নামে কারখানাটির নির্মাণকাজ শুরু হয়। বেলা ১১টায় গ্যাস পাইপের লিকেজ হয়ে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনাস্থলের আশপাশে কোনো কারখানা না থাকলেও নিকটবর্তী স্থানে বিদ্যুৎকেন্দ্র অবস্থিত হওয়ায় বিপদের আশংকা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে তাদের পাঁচটি ইউনিট কাজ করছে।

স্থানীয়রা জানান, বেলা ১১টায় হঠাৎ করে ইপিজেডের শেষ প্রান্তে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী স্থান থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় কিছু কারখানায় কর্মরত শ্রমিকসহ আশপাশের বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ইপিজেড কর্তৃপক্ষ তাদের সবগুলো ফটক বন্ধ করে দেয়। ভেতর থেকে কারো বের হওয়া বা ভেতরে সব ধরনের প্রবেশ বন্ধ করে দেয়া হয়।

আরও পড়ুন: সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পরিমাণ বেড়েছে

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন কোন ফ্যাক্টরিতে নয় গ্যাস লাইনে লেগেছে। আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের তিনটি ইউনিট ইতোমধ্যে আগুন নেভাতে কাজ করছে। আগুনের সূত্রপাত পরে বলা যাবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা