সারাদেশ

প্রতিবন্ধীর জমি দখলের চেষ্টা

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিরীহ বাক ও বুদ্ধি প্রতিবন্ধীর জমি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন, পৌরসভার ৯ নং ওয়ার্ড কাঠালী ইউনিয়নের মিয়াদ খাঁন (৩২), সুমন খাঁন (৪০) ও চান্দরাটি গ্রামের মিহিন।

আরও পড়ুন: বানভাসি মানুষ উদ্ধারে সেনাবাহিনী

নজরুল ইসলাম খান (বাক ও বুদ্ধি প্রতিবন্ধী) ও এমরান খানের (বাক প্রতিবন্ধী) ভাগিনা প্রকৌশলী তারেক আজিজ জমিতে যাওয়ার চেষ্টা করলে তাকে মারধর করাসহ হত্যার হুমকি দেয়। এ ঘটনায় জমির মালিকের ভাগিনা ভুক্তভোগী প্রকৌশলী তারেক আজিজ বাদী হয়ে গত বুধবার (১৫ জুন) ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভালুকা মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়রিতে বাক ও বুদ্ধি প্রতিবন্ধীদের পক্ষে বাদী প্রকৌশলী তারেক আজিজ উল্লেখ করেন, ভালুকা পৌর শহরের ৯ নং ওয়ার্ড কাঠালী এলাকায় গত বুধবার সকালে কাঠালী গ্রামের মুচারভিটা জনৈক শরিফের বাড়ির পাশে তার জমিতে উপস্থিত হলে মোঃ মিয়াদ খাঁন, মোঃ সুমন খাঁন, মোঃ মিহিন তাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এক পর্যায়ে মিয়াদ খাঁন, সুমন খাঁন,মিহিন আমাকে প্রাণনাশের হুমকি দেয়।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষা স্থগিত

এ ব্যাপারে মিয়াদ খানের চাচা আনাস খান বলেন, এটা আমাদের জমি, আমরা দখল করে আছি ৫৯ বছর যাবৎ, আমরা জমি দখল করিনি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ব্যাপারে থানায় জিডি হয়েছে তদন্ত করে দোষী সাব্যস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা