সারাদেশ

পদ্মা সেতুর জনসভায় লক্ষাধিক মানুষের অংশগ্রহনের ঘোষণা

শফিক স্বপন, মাদারীপুর: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাট পরিদর্শন করেছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ।

সোমবার দুপুরে সরেজমিনে পরিদর্শনকালে তিনি জনসভায় বরিশাল অঞ্চল থেকে লক্ষাধিক মানুষের অংশগ্রহনের ঘোষণা দেন। এসময় শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ আঃ লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ওসি মোঃ মিরাজ হোসেন, ভাইস চেয়ারম্যান বিএম আতাহার হোসেন বেপারি প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, বরিশাল অঞ্চল থেকে আমরা লক্ষাধিক মানুষ এ জনসভায় আসবো। পাথরঘাটা থেকে ভূরঘাটা পর্যন্ত এর আওতাভুক্ত। জনসভা সফল করতে আগামীকাল ১১ টায় আমরা বরিশাল বিভাগীয় সভার ডাক দিয়েছি। সেখানে জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেব কিভাবে এই জনসভায় আসা যায়।

আবুল হাসনাত আবদুল্লাহ আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় নিজস্ব অর্থায়নে যে পদ্মা সেতু হবে এখন পর্যন্ত আমাদের কাছে স্বপ্নের মতো মনে হয়। আমরা দক্ষিনাঞ্চলের মানুষ মাত্র সাড়ে ৩ ঘন্টায় ঢাকা যাবো।রাতে রওনা হয়ে ১২ টার মধ্যে বাড়িতে যেয়ে ঘুমাতে পারবো। এরচেয়ে বড় প্রাপ্য আর কি হতে পারে। ১৯৯৬ সাল থেকে আমাদের দক্ষিনাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু করেছেন।

পায়রা বন্দর, বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট, লেবুখালী সেতু, আঃ রব সেরনিয়াবাত সেতুসহ সবই তিনি করে দিয়েছেন। বাকি ছিল পদ্মা সেতু সেটিও প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিচ্ছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা