প্রেমিকাকে ধর্ষণ চেষ্টায় প্রেমিক গ্রেফতার
সারাদেশ

প্রেমিকাকে ধর্ষণ চেষ্টায় প্রেমিক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচর উপজেলায় প্রেমিকাকে (২১) ধর্ষণ চেষ্টার অভযোগে প্রেমিক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী প্রেমিকা নিজেই বাদী হয়ে নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন : ২৬ জুন থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে

গ্রেফতারকৃত মো.সাইফুল ইসলাম(২৩) উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে পেশায় একজন দোকান কর্মচারী।

রোববার (১২ জুন) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল দুপুরে তাকে আটক করে পুলিশ।

আরও পড়ুন : কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

পুলিশ জানায়, ওই তরুণীর সাথে স্থানীয় একটি বাজারে কসমেটিকস দোকানদার সাইফুলের সাথে প্রেমের সর্ম্পক হয়। শনিবার সকালে মোবাইল ফোন কিনে দেয়ার কথা বলে প্রেমিক তাকে দোকানে ডেকে নেয়।

এরপর তরুণীকে বাজার থেকে ভালো ফোন কিনে দেবে বলে মোটর সাইকেলে করে নিয়ে যাওয়ার পথে প্রেমিক তার প্রেমিকাকে বোনের বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে তরুণীর চিৎকারে স্থানীয়রা এসে যুবককে ধরে পুলিশের সোর্পদ করেন।

আরও পড়ুন : ১৮৫০ বাংলাদেশি বন্দি ভারতে

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, তরুণী বাদী হয়ে শনিবার রাতেই ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেমিক যুবককে আটক করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা