গাজীপুরে ১২ 'শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সারাদেশ

গাজীপুরে ১২ 'শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তানভীর আহমেদ, গাজীপুর : গাজীপুরে বিভিন্ন বাসা-বাড়িতে অবৈধভাবে দেওয়া প্রায় এক হাজার দুইশ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ভালো নির্বাচন করতে পারবো

তিতাস গ্যাস কতৃপক্ষ এলার বিভিন্ন জনপদে প্রায়শই এ অভিযান পরিচালিত করলেও তারা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে চলে যাওয়ার কিছুদিন পরই আবার দালাল ও টাউট চক্র মোটা টাকার বিনিময়ে সংযোগ দিয়ে থাকে।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক ও এলাকার প্রভাবশালী গোষ্ঠী প্রশাসনের সাথে যোগসাজশে সাধারন মানুষকে ভুলিয়ে ভালিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে থাকে।

আরও পড়ুন : কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

এই চক্রটি প্রভাবশালী হওয়ায় বেশিরভাগক্ষত্রেই বাসার মালিকদেরকে অবৈধ গ্যাস সংযোগ নিতে বাধ্য করে থাকে। আবার আশপাশের বাসায় অবৈধ গ্যাস থাকায় ভাড়াটিয়া ধরে রাখতে অনেকেই দালাল চক্রদের চাহিদা মিটিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিতে বাধ্য হয়।

জানা গেছে, মহানগরীর গাছা থানা এলাকার সোনাপাড়া, শখীনগর, কুনিয়া ও তারগাছ এলাকায় ১১টি পয়েন্টে শনিবার ( ১১ জুন) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এ অভিযানে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান নেতৃত্বে অবৈধ সংযোগ বিচ্ছিকরণ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন : আশা করি, সুস্থ হয়ে বাড়ি ফিরবেন

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাজীপুর জোনের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০০টি বাড়ির আনুমানিক ১ হাজার ২০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৮ জন আবাসিক গ্যাস গ্রহণকারীকে মোট ৫ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা