সাভারে সড়ক দুর্ঘটনায় মামলা দায়ের
সারাদেশ

সাভারে সড়ক দুর্ঘটনায় মামলা দায়ের

মো: আসাদুজ্জামান আসাদ, সাভার,ঢাকা(প্রতিনিধি) : সাভারে বাস-ট্রাক-মিনিবাসের ত্রি-মূখী সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।

আরও পড়ুন : দেশে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে কাজ করছি

রোববার (৫ই জুন) রাতে সাভার হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই ফজলুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দায়েরকৃত মামলায় আসামী করা হয়েছে অজ্ঞাত পরিচয়ে সেইফ লাইন পরিবহনের চালকসহ সংশ্লিষ্টদের নামে।এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারনি পুলিশ।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান মহাসড়কে স্থাপিত সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে দেখা যায় দূর্ঘটনার জন্য সেইফ লাইন পরিবহনের বাসটিই দায়ী।

আরও পড়ুন : সীতাকুণ্ড যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাভার হাইওয়ে থানার (ওসি) মো: আতিকুর রহমান বলেন, দূর্ঘটনা কবলিত সেইফ লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৫৮৭৮) বাসটির রোড পারমিট, ফিটনেস ও ট্যাক্স টোকেন ছিল কিনা সেটি তদন্ত করে দেখা হবে।

৩ বৈজ্ঞানিক কর্মকর্তা সহ পরমানু শক্তি কমিশনের স্টাফ বাস চালকের মরদেহ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : সিলেটে টিলা ধসে নিহত ৪

প্রসঙ্গত, গত রোববার (৫ই জুন) সকালে ঢাকা -আরিচা মহাসড়কে সাভারের বলিয়াপুর এলাকায় সেইফ লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কে ধাক্কা দিয়ে মহাসড়কের ডিভাইডার টপকে অপর প্রান্ত থেকে আসা পরমাণু শক্তি কমিশনের স্টাফ মিনি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

আরও পড়ুন : ৪৯ লাশের মধ্যে হস্তান্তর ২২

এতে তিন বৈজ্ঞানিক মোঃআরিফুজ্জামান আরিফ (জাঃবিঃ),পূজা সরকার ( জাঃবিঃ) মোঃ কাউসার আহম্মেদ রাব্বিসহ বাসচালক মোঃরাজিব হোসেন নিহত হন। এই ঘটনায় আরও ৩৫ জন আহত হন বলে জানা যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা