মিয়ানমার কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ
সারাদেশ

মিয়ানমার কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ

রহমত উল্লাহ,টেকনাফ : টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্ত রক্ষাকারী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন পর্যায়ের পতাকা বৈঠক সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন : জনগণ পাশে বলেই পদ্মা সেতু হয়েছে

বুধবার ( ১ জুন ) দুই দেশের প্রতিনিধি বৈঠক শেষে সন্ধ্যায় ৭টায় টেকনাফ ২ বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসম -উস সাকিব সাংবাদিকদের এই কথা জানান।

তিনি আরো জানান সীমান্ত সু-রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ করাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দুই দেশের সীমান্তে বালু উত্তোলন বিষয়ে আলোচনা হয়। এবং রোহিঙ্গা অনুপ্রবেশ যাতে না ঘটে তাদের আহব্বান জানান।

টেকনাফ ২বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী তাদের কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করছে এটা তুলে নেওয়ার জন্য আহ্বান করেন। আরো এক্সপ্লোসিভ আইডি ডিভাইস স্থাপন করেছেন মিয়ানমার।এছাড়া ও সভায় নাফ নদীতে উভয় দেশের পার্শ্বে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন : মেক্সিকোয় ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ১০

এর আগে সকাল ১০টায় বৈঠকে বাংলাদেশের পক্ষে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসম -উস সাকিব নেতৃত্বে ১৬সদস্যের প্রতিনিধিদল এবং মিয়ানমারের পক্ষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ১৯নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল হটেট লুইন নেতৃত্বে ১৫জনের নেতৃত্বে মংডু টাউন শিপে দুই দেশের প্রতিনিধিদল অংশ নেন। বৈঠক শেষে মায়ানমারে কারাবভোগ শেষ করা বিজিপর প্রতিনিধি দল কক্সবাজার বিজিবির কাছে ৪বাংলাদেশীকে হস্তান্তর করেন।

আরও পড়ুন : সংঘাতের আগুনে জ্বালানি ঢালছে যুক্তরাষ্ট্র

বৈঠকে উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে রামু সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আজিজুর রউফ, ডিজিএফআই কর্নেল হাসনাত আহমেদ, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মুহাম্মদ ইফতেখার,পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোঃ আরিফুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো.মোহাম্মদ রাশেদ হোসাইন চৌধুরী, টেকনাফ ২ বিজিবি অপারেশন অফিসার মোঃ মোহতাসিন বিল্লাহ (শাকিল) প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা