ঢাবিতে হামলার  প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল
সারাদেশ

ঢাবিতে হামলার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ) প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

আরও পড়ুন : জনগণ পাশে বলেই পদ্মা সেতু হয়েছে

বুধবার (১ জুন ) বিকাল ৪ টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদের নেতৃত্ব এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু করে পৌরসভার মুক্তিযোদ্ধা চত্বর, উপজেলা পরিষদ ও পাটবাজার হয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রাজপথে থেকে ছাত্রদলের ক্যাডার বাহিনীদের প্রতিহত করার অঙ্গীকার করেন নেতারা।

আরও পড়ুন : মেক্সিকোয় ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ১০

বক্তারা বলেন, ঢাবির ঘটনায় বিএনপির অপরাজনীতির বহিঃপ্রকাশ ঘটেছে। রাষ্ট্র ও সমাজ থেকে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য তারা শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে চায় না। ছাত্রদলের হাতে বই, খাতা, কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। সামনের দিনগুলোতে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ রাজপথে থেকে সকল অন্যায়ের প্রতিবাদ করবে বলে জানান বক্তারা।

আরও পড়ুন : কমছে রেমিট্যান্স প্রবাহ

বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রিয়াদুল ইসলাম প্রান্ত, আব্দুল আল রাফি, মানিক, ফাহিম সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা