মুন্সীগঞ্জে মাদক ইভটিজিং বিরোধী সভা
সারাদেশ

মুন্সীগঞ্জে মাদক ইভটিজিং বিরোধী সভা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের মিরকাদিম পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত মাদককে না বলি, ইভটিজিং, ট্রাফিক আইন ও সড়ক ব্যবহারে সচেতনতা বিষয়ক সমাবেশ ও আলোচনা সভা হয়েছে।

আরও পড়ুন : পদ্মা সেতু দেশের মর্যাদা বাড়িয়েছে

সোমবার (৩০ মে) দুপুর ১২ টার দিকে মিরকাদিম পৌরসভায় পলিটেকনিক ইনস্টিটিউটের হল রুমে সভাটি হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - জেলা বিআরটিএ সহকারি পরিচালক (ইঞ্জি:) মো. তৌহিদুল ইসলাম তুষার।

এতে সভাপতিত্ব করেন মিরকাদিম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পাল।

আরও পড়ুন : কাপড় বিক্রি করে জনগণকে আটা দেবো

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন- মাদক সমাজের নিকৃষ্ট ক্ষত, কালো ও ভয়াল থাবা। একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু তার নিজ পরিবার নয়, সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। মাদকের মতোই ‍যুবক-যুবতিদের ফেইসবুক-ইউটিউবের আসক্তি থেকে বের হতে এবং সাইবার দুনিয়ার প্রতারণার ফাঁদের ব্যাপারও তিনি সতর্ক করেন।ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহবান জানান।

আরও পড়ুন : এগিয়ে চলছে মেট্রোরেল

আরও বলেন - সড়ক নিরাপত্তা ও ট্রাফিক সচেতনতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিশেষ ভূমিকা পালন করে তবে ট্রাফিক আইন না মানার প্রবণতা দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ বিধায়, সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা