সৈয়দপুরে অবৈধ ২টি সীলগালা ডায়াগনস্টিক সেন্টার
সারাদেশ

সৈয়দপুরে অবৈধ ২ ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : সারাদেশের মত নীলফামারীর সৈয়দপুরেও অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযানে নেমেছে প্রশাসন। এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

আরও পড়ুন : তিস্তা চুক্তি আটকে আছে, এটা লজ্জার

সোমবার (৩০ মে) দুপুরে প্রথমদিনের অভিযানকালে তিনটি প্রতিষ্ঠানের ১৭ হাজার টাকা জরিমানা এবং দুইটি সীলগালা করে দেওয়া হয়েছে।

এর মধ্যে শহীদ তুলশীরাম সড়কে নতুন বাবুপাড়ার সোনালী ব্যাংকের সামনে গ্রীন লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনোসিস এর ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমানের ১০ হাজার, একই সড়কস্থ পৌরসভা সংলগ্ন নিউ এ্যাপোলো ডায়াগনস্টিকের রেজিষ্টারে রোগীর রেফার করা চিকিৎসকদের কমিশন প্রদানের বিষয় উল্লেখ থাকায় পরিচালক লিটু রায়ের ২ হাজার এবং নতুন বাবুপাড়ার কলিম মোড় এলাকার জনতা ল্যাবের লাইসেন্স নবায়ন না থাকায় পরিচালক আবু তালেবের ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন : পদ্মা সেতুতে আলো জ্বলবে ১ জুন

অন্যদিকে শহীদ ডাঃ জিকরুল হক সড়কের মডার্ন হোমিও ফার্মেসি সংলগ্ন প্রিন্স ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ জেনেটিক্স কিট সামগ্রী পাওয়ার কারনে কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এর আগে নিবন্ধন না থাকায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল সংলগ্ন হাসান মাহবুবের মেডিকেয়ার ডায়াগনস্টিকও সীলগালা করা হয়।

আরও পড়ুন : এগিয়ে চলছে মেট্রোরেল

এ অভিযানে সাথে ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চন্দ্র রায় ও সহকারী চিকিৎসক ডা. সাবাব আসফাক। তাঁদের সহযোগীতা করেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন ও উপজেলা ভূমি অফিসের এলএমএসএস আবু সাঈদ।

আরও পড়ুন : বিএনপি বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে

প্রসঙ্গত, সৈয়দপুর শহরে প্রায় ৩০ টি ডায়াগনেস্টিক ও প্যাথলজিকাল সেন্টার রয়েছে। এর মধ্যে মাত্র ১০ টিতে অভিযান চালানো হয়েছে। আগামীতে বাকিগুলোতে অভিযানে নামবে প্রশাসন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা