সারাদেশ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় একটি অটোরিকশার চালকসহ ছয় আরোহী নিহত হয়েছেন।

দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের ২৫ মাইল এলাকায় সোমবার (৬ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নিহতরা হলেন নাসরিন বেগম (৪৫), তার মেয়ে রুপা (৮), আবুল হোসেন (৫৫), তার স্ত্রী আসমা খাতুন (৪৫), তাদের মেয়ে নামিয়া (৮) ও অটোরিকশার চালক।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বেলা পৌনে ৩টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসি বাসটি ২৫ মাইল এলাকায় বিপরীত দিক হতে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চারজন মারা যান।

ভ্যান চালকসহ আরেক যাত্রীকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সেখানেই তাদের মৃত্যু হয়।

ওসি জানান, দুর্ঘটনার পর বিআরটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় কয়েকশ মানুষ সড়ক অবরোধ করলে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা