সারাদেশ

বুড়িগঙ্গায় আবারও নৌকাডুবি, নিখোঁজ ১

নিজস্ব প্রতিনিধি:

বুড়িগঙ্গায় লঞ্চডুবির এক সপ্তাহের ব্যবধানে এবার পারাপারের একটি ছোট্ট নৌকাডুবির ঘটনা ঘটেছে। রোববার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে এই ঘটনায় ইসরাফিল (২৬) নামে এক তরুণ এখনও নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরিরা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের সদরঘাট স্টেশন অফিসার মালেক মোল্লা জানান, দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটলেও ২টার দিকে ফায়ার সার্ভিসকে জানানো হয়। নৌকাটিতে মাঝিসহ সাত জন ছিল। এর মধ্যে ছয় জনই সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সদরঘাটের বাদামতলী ঘাট এলাকার মসজিদের পশ্চিম দিক দিয়ে কেরাণীগঞ্জ থেকে পারাপারের একটি নৌকা আসছিল। এই সময় ঘাটে মিরাজ-৬ নামে একটি বড় লঞ্চ পেছনের দিকে এলে ধাক্কা ও স্রোতের টানে ছোট্ট নৌকাটি ডুবে যায়। খোঁজ করে দেখা যায় ইসরাফিল নামে এক তরুণ তীরে উঠতে পারেনি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দেয়।

নিখোঁজ ইসরাফিলের মামা মুন্না জানান, ইসরাফিল হাজী সেলিমের মদীনা মার্কেট এলাকায় একটি জেনারেটরের দোকানে চাকরি করে। সকালে কেরাণীগঞ্জের কোনাখোলা জিটপুর থেকে সহকর্মী শরীফসহ দোকানের দিকে রওয়ানা দেয়। তারা ছোট্ট নৌকাগুলো দিয়ে নদী পার হয়ে সরাসরি মার্কেটে চলে যেত। কিন্তু নৌকা বাদামতলী ঘাটের দিকে ভিড়তেই ঢাকা-চাঁদপুরের মিরাজ-৬ লঞ্চটি স্টার্ট করে পেছাতে শুরু করে। এতে দুই লঞ্চের মাঝে আটকা পড়ে নৌকাটি ডুবে যায়। পরে অন্যরা উঠে আসলেও ইসরাফিল তীরে উঠতে পারেনি।

মুন্না জানান, ইসরাফিলের সহকর্মী শরীফ প্রথমে ভেবেছিল ইসরাফিলও সাঁতরে তীরে উঠে দোকানে চলে গেছে। এই জন্য সে সোজা দোকানে গিয়ে খোঁজ নেয়। সেখানে ইসরাফিলকে না পেয়ে আবারও ঘাটে আসে। পরবর্তীতে বাড়িতে গেছে কিনা এই জন্য ফোন করে। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তারাও ঘাটে এসে ফায়ার সার্ভিস ও ঘাট কর্তৃপক্ষকে জানায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মালেক মোল্লা জানান, ডুবুরি দিয়ে উদ্ধার কাজ চালছে। সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চালানো হবে।

প্রসঙ্গত, গত সোমবার বুড়িগঙ্গা নদীতে মর্নিং বার্ড নামে একটি ছোট লঞ্চ ডুবে ৩৪ জন নিহত হন। মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে লঞ্চটি সদরঘাটে আসার সময় ময়ূর-২ নামে আরেকটি বড় লঞ্চ পেছন থেকে ধাক্কা দিলে সেখানেই মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা