সারাদেশ

টুঙ্গিপাড়ায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, চিকিৎসক লাঞ্ছিত

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে কাজী আলমগীর নামের এক রোগীর মৃত্যু হয়েছে। পরে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ তুলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. অপূর্ব বিশ্বাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের বিরুদ্ধে।

মৃত কাজী আলমগীর উপজেলার কেরাইলকোপা গ্রামের বাসিন্দা।

শনিবার (০৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইয়ার আলী মুন্সী বলেন, ‘সকালে করোনা উপসর্গ নিয়ে ওই রোগী আমাদের কাছে আসেন। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তির প্রক্রিয়া শুরু করি। সকাল ৮টার দিকে তিনি মারা গেলে রোগীর আত্মীয় গাজী তরিকুল ও তার সঙ্গে আসা ৩/৪ জন লোক কর্তব্যরত চিকিৎসক ডা. অপূর্ব বিশ্বাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।’

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘ডাক্তারকে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সকল চিকিৎসকের মতামত সত্বেও করোনাকালে চিকিৎসাসেবা ব্যহত করে আমরা কোনো কর্মসূচি দিচ্ছি না। দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা