সারাদেশ

শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

সান নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবস্থিত শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাসভিত্তিক এই উৎপাদন কেন্দ্রে আগুনের কুন্ডলী দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি

রোববার (২৯ মে) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে একটি ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত বলে পল্লীবিদ্যুৎ সমিতি জানিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মোতাহার হোসেন জানান, সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির শাহজিবাজার ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। এরপর ট্রান্সফরমারটিতে আগুন ধরে যায়। তবে এতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কোনটিরই ব্যাঘাত ঘটেনি।

তিনি আরও বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে তা এখনই বলে যাচ্ছে না।

আরও পড়ুন: গাছে বাসের ধাক্কা, প্রাণ হারাল ৮ যাত্রী

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে বা কেউ হতাহত হয়েছেন কি না এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা