সারাদেশ

বাক বিতণ্ডায় জড়িয়ে ঘোড়া হত্যা অভিযোগ! 

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠি পৌর খেয়াঘাট এলাকায় যুবক সিরাজুল ইসলাম দেড় বছর ধরে ছয়টি ঘোড়া পুষছে। এর মধ্যে একটি ঘোড়া মাঠে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: অনেক ভালোবাসা চাই

শনিবার (২৮ মে) দুপুরে শহরের একটি শিশু পার্কে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সিরাজুলের দুটি দিয়ে ঘোড়ার গাড়ি চালান এবং দুটি দিয়ে গ্রাম্য ঘোড় দৌড় প্রতিযোগিতা করে থাকেন। কিছু দিন পুর্বে কেনা অপর দুটি ঘোড়া আস্তাবলে বাধা থাকে।

সিরাজুলের ঘোড়ার গাড়ি ঝালকাঠিতে বেশ জনপ্রিয়। বিবাহ, শো-ডাউন, ঘুরতে যাওয়াসহ বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দিয়ে পয়সা রোজগার করেন সিরাজুল। ওই গাড়ি যে দুটি ঘোড়া দিয়ে টানা হয়, তার একটি ঘোড়া বিষ খাইয়ে হত্যা করেছে প্রতিপক্ষ নজরুল। এমনই অভিযোগ করেছেন ঘোড়ার মালিক সিরাজুল ইসলাম।

আরও পড়ুন: নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি সন্ত্রাসবাদ

সিরাজ বলেন, ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের পাশে একটি পরিত্যক্ত কোয়ার্টারে ঘোড়াগুলো রাখতাম। তার পাশেই নজরুল নামের এক ব্যাক্তির সাথে তুচ্ছ ঘটনা নিয়ে শুক্রবার রাতে আমার সাথে তর্ক হয়। তখন ঐ নজরুল আমাকে ধমক দিয়ে বলেছে আমাকে ঘোড়ার গাড়ির ব্যবসা করতে দিবেনা, কি করে ঘোড়া পালি সেটা সে দেখিয়ে দিবে।

সিরাজুল আরও বলেন, ঘটনার পরদিন শনিবার সকালে ঘোড়া দুটো শিশুপার্কের মাঠে বেঁধে রেখে বাসায় যায়। দুপুর আড়াইটার দিকে ঘোড়া আনতে গিয়ে ঘোড়া মৃত অবস্থায় মাঠে পরে থাকতে দেখে। তখন ঘোড়াটির শরীরে পেটানো ও পায়ের রগ কাটার চিহ্ন দেখতে পায়। শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় পশু চিকিৎসকের শরণাপন্ন হতে পারেনি। সিরাজুলের দাবি, তার ঘোড়াকে বিষাক্ত কিছু খাইয়ে হত্যা করেছে তর্কে জড়ানো প্রতিপক্ষ নজরুল ইসলাম।

আরও পড়ুন: আলোচনায় রাজি ইমরান খান!

শনিবার বিকেলে প্রাণী হত্যার বিচারের দাবিতে মৃত ঘোড়াটিকে ভ্যান গাড়িতে তুলে সদর থানায় নিয়ে যায়। তিনি পুলিশের কাছে মৌখিক অভিযোগ করে বলেন, নজরুল ইসলাম তার ঘোড়াটিকে হত্যা করেছেন। সদর থানা পুলিশের পরামর্শে সন্ধ্যা ৬টায় মৃত ঘোড়াটি পৌর কসাইখানা সংলগ্ন সুগন্ধা নদীর পাড়ে মাটি চাপা দেয়।

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে সিরাজুলের ঘোড়া রাখার ঘরে গিয়ে দেখা যায়, ওই ঘরটির পাশেই অভিযুক্ত নজরুলের একটি গোয়ালঘর রয়েছে। প্রায়ই গরুর দড়ি না পেয়ে সিরাজুলকে দোষারোপ করতেন নজরুল।

আরও পড়ুন: খোমেনি স্টাইলে বিপ্লবের দুঃস্বপ্ন দেখছে বিএনপি

ঘোড়া হত্যার অভিযোগ অস্বীকার করে নজরুল ইসলাম বলেন, ঘোড়ার মৃত্যু সম্পর্কে আমি কিছুই জানি না। আমাকে মিথ্যে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, সিরাজুলকে লিখিত অভিযোগ দিতে বলেছি, অভিযোগ পেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সেক্ষেত্রে ঘোড়ার পোস্টমর্টেম করতে হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা