ফরিদপুরে সাড়ে ৩ হাজার ভরি অলংকার উদ্ধার
সারাদেশ

ফরিদপুরে সাড়ে ৩ হাজার ভরি অলংকার উদ্ধার, আটক ২

বিভাষ দত্ত, ফরিদপুর : ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬শ ৪৯ ভরি রুপার অলংকার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আরও পড়ুন : চিরনিদ্রায় শায়িত আবদুল গাফ্‌ফার চৌধুরী

এসময় একটি মোটরসাইকেল, মোবাইল সহ চোরাচালানে জড়িত ২ ব্যক্তিকে আটক করা হয়।

শনিবার ( ২৮ মে ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো: জামাল পাশা।

আরও পড়ুন : আলোচনায় রাজি ইমরান খান!

অতিরিক্ত পুলিশ সুপার মো: জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি দল শুক্রবার (২৭ মে) দিবাগত গভীর রাতে শহরের গোয়ালচামট লাহেড়ীপাড়া এলাকায় কাজী আসাদুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে ৩হাজার ৬শ ৪৯ ভরি (৪২.৪৩০ কেজি) রুপার অলংকার উদ্ধার করা হয়।

আরও পড়ুন : মাঙ্কিপক্সের বেশি ঝুঁকিতে তরুণরা

এ সময় কাজী আসাদুজ্জামান ও মো: সানি খান কে আটক করা হয়। দুজনের বাড়ীই ফরিদপুর শহরে।

ফরিদপুর নিলটুলী সোনপট্টির ব্যবসায়ীরা জানান, এই রুপার বর্তমান বাজার মূল্য ৩৬ লক্ষ ৪৯ হাজার টাকা।

আরও পড়ুন : দেশের মানুষ তিন বেলা মাংস খেতে পারে

তিনি আরো জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে এই রুপার অলংকার দেশে এনে বিভিন্ন দোকানে বিক্রি করে থাকেন।

এ ঘটনায় কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা