ইউপি সদস্য নিজাম মীরের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
সারাদেশ

ইউপি সদস্য নিজাম মীরের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

বরগুনা প্রতিনিধি : একজন ইউপি সদস্য, দায়িত্বে থাকাকালীন গড়েছেন অভিযোগের পাহাড়। বরগুনার তালতলী উপজেলার ৭নং সোনাকাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম মীরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন স্থানীরা। যেকোন ধরনের সেবা পেতে জনগণকে দিতে হয় ঘুষ।

আরও পড়ুন : দেশে পৌঁছেছে গাফ্ফার চৌধুরীর মরদেহ

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পদে থাকায় প্রতিবাদ করতে পারছেন না এলাকাবাসী। কেউ প্রতিবাদ করলে তাকে হামলা মামলার ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে রাখে। এমনকি সরকার থেকে বরাদ্দকৃত মালামাল নিজ জিম্মায় রেখে বিক্রিও করে যাচ্ছেন নিয়মিত।

এমন সংবাদের ভিত্তিতে ২৬ মে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০.৪০টার সময় গুচ্ছগ্রামের একটি বাড়িতে উপজেলা কৃষি অফিস থেকে বরাদ্দকৃত সার ও বোরধান সহ বিভিন্ন প্রজাতীর বীজ অন্যত্র সরিয়ে ফেলার সময় জনতা আটক করে প্রশাসনকে খবর দিলে তালতলী থানা পুলিশ গিয়ে মালামাল জব্দ করে।

সার ও বীজের বস্তা পুকুরে পাড়, খালের পাড় থেকে উদ্ধার করা হয়। বস্তা নিয়ে দুইজনকে গ্রামের লোকজন দেখে ফেললে বস্তা রেখে সাতার কেটে খাল পাড়ি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুন : ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল শুরু

কিন্তু স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহণ করেননি। বরং তাদেরকে বাচাঁতে সাংবাদিক ও স্থানীয় জনগণের সামনে একটি অলিখিত সাদা কাগজে সাক্ষী হিসাবে স্বাক্ষর নেয় পুলিশ।

এদিকে পরের দিন সকালে পুলিশকে অভিযানে সহায়তাকারী লোকজনের মধ্যে রুহুল আমিন বাজারে শাক বিক্রি করতে গেলে অভিযুক্ত নিজাম মীর ও তার দলবল তাকে গালিগালাজ করে ঘাড় ধাক্কা দিয়ে বাজার থেকে তাড়িয়ে দেয় এবং অপর যারা ছিল তাদেরকেও খুন জখমের হুমকি দিয়ে বেড়াচ্ছে।

নিজাম মীর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। আওয়ামীলীগের দাপট দেখিয়ে নানা অপকর্ম করে যাচ্ছেন তিনি। জুয়ার আসর থেকে শুরু করে বিভিন্ন প্রকার অনৈতিক কর্মকান্ড দাপটের সাথে চালিয়ে যাচ্ছেন এলাকায়।

আরও পড়ুন : মাঙ্কিপক্সের বেশি ঝুঁকিতে তরুণরা

২০১৮ সনে জুয়ার আসর থেকে গ্রেফতার হয়ে জেলেও যান তিনি। জেল থেকে বেরিয়েও সকল বে-আইনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কেহ প্রতিবাদ করলে তার মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ এলাকাবাসীর।

অভিযান পরিচালনা করাকালীন সময় দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা এ্যাচি অং এর নিকট জানতে চাইলে তিনি বলেন - মালামাল নিজাম মীরকে জানিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি জাফর নামের একজনকে পাঠিয়ে আমার নিকট হইতে মালামাল ৩দিন আগে নিয়ে গেছেন। সার ও বীজ কাউকে বুঝিয়ে দেওয়া যাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন এটার নিয়মের বহিঃর্ভুত। তবে বিতরণ করা পর্যন্ত মালামাল ট্যাগ অফিসার ও আমার জিম্মায় থাকবে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে আটক ৫১

নিজাম মীরের নিকট জানতে চাইলে তিনি বলেন- সার সম্পর্কে তিনি কিছুই জানেন না। উপসহকারী কৃষি কর্মকর্তা তাকে বুঝিয়ে দিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন- সার ও বীজ জাফর নামের এক ব্যক্তিকে নিয়ে আসার জন্য বলেছি। এ ব্যপারে জাফর জানে।

জাফর তালুকদারের নিকট জানতে চাইলে তিনি বলেন- ৩ দিন আগে মালামাল এনে রেখে ঘর তালা দিয়ে আটকে রাখি। মালামালগুলো কেন বাহিরে বের হইল এমন প্রশ্নে তিনি বলেন- আমি জানি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন- উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা