সারাদেশ

মানব পাচারে অভিযুক্ত আটক

শফিক স্বপন মাদারীপুর: মাদারীপুরে মানব পাচারের ঘটনায় নিখোঁজ দুই যুবকের দুই মাস অতিবাহিত হয়ে গেলেও এখনো কোন সন্ধান পাওয়া যায়নি এখনও। এদিকে এই ঘটনায় মামলা হলে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ মে) আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার (২২ মে) রাতে দালাল বোরহান মোল্লাকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত বোরহান মাদারীপুর সদর উপজেলার সাবেক গোবিন্দপুর গ্রামের চান মিয়া মোল্লার ছেলে।

আরও পড়ুন: মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

মামলার নথি ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের পাকদী এলাকার মশিউর রহমান মিলন ও মোহাম্মদ হোসেনকে গ্রিস পাঠানোর কথা বলে তার পরিবারের কাছ থেকে কয়েক দফায় ৩৬ লাখ টাকা নেয় লিয়াকত সরদার ও বোরহান মোল্লা নামে মানবপাচারকারী একটি সিন্ডিকেট। পরে তাদের গত ২৭ ফেব্রুয়ারি গ্রিসের উদ্দেশ্যে তাদের তুরস্কে পাঠায়। এরপর থেকেই পরিবারের সাথে মশিউর রহমান মিলন ও মোহাম্মদ হোসেনের সব ধরনে যোগাযোগ বন্ধ রয়েছে। এরপর বাধ্য হয়ে গত ১৭ মে মাদারীপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনালে ৫ জনকে আসামি করে একটি মামলা করেন নিখোঁজ মশিউর রহমান মিলনের ভাই অনিক মিয়া।

নিখোঁজ মশিউর রহমান মিলনের ভাই অনিক বলেন, আমার ভাই ও খালাত ভাইকে গ্রিস পাঠানোর কথা বলে প্রথমে টাকা নেয়। পরে তুরস্ক পাঠিয়ে তাদের নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে কয়েক দফায় ৩৬ লাখ টাকা নিয়েছে। এখন আমার ভাই ও খালাত ভাইয়ের কোন সন্ধান নাই। কোথায়? আছে কেমন? জানি না। আমরা আমার ভাইদের সন্ধান চাই আর দালালদের বিচার চাই।

আরও পড়ুন: ইউএনও-ওসিকে প্রত্যাহারের নির্দেশ

এ ব্যপারে মাদারীপুর সদর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন, মানব পাচারের ঘটনায় কোর্টে একটি মামলা হয়েছে। সেই মামলার প্রাথমিক তদন্তে মানব পাচারের সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় অভিযান চালিয়ে বোরহান নামে একজন গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা