মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে স্কুল ছাত্রের মৃত্যু
সারাদেশ

মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে স্কুল ছাত্রের মৃত্যু

মো. নাজির হোসেন ,মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে গুরুতর আহত স্কুল ছাত্র অঙ্কন দত্ত (১৭) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার মারা গেছেন।

আরও পড়ুন : আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বৃহস্পতিবার (১৯ মে) ভোর ৪ টা'র দিকে আহত অঙ্কন দত্ত রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ১ মাস ১৩ দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত স্কুল শিক্ষার্থী পৌরসভার ৬ নং ওয়ার্ডের রনছ পাড়ুলপাড়া এলাকার নির্মল দত্তের ছেলে। সে কে. কে. গভ. ইন্সটিটিউটের চলতি বছরের বিজ্ঞান শাখার এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহতের স্বজনরা জানান, গত (৭ এপ্রিল) বিকেলে প্রাইভেট শেষে মুন্সীগঞ্জ শহরের ডিসি পার্কে ঘুরতে যায় অঙ্কন। সেখান থেকে বাড়ি ফেরার জন্য একটি অটোরিকশা ওঠে। এরপরে পেছন থেকে কে বা কারা যেনো রুমালে ছিটানো চেতনানাশক দিয়ে তাকে অজ্ঞান করে। পরবর্তীতে সেখান থেকে তার বিদ্যালয়ের পেছনে পরিত্যক্ত জায়গায় নিয়ে যায়। অজ্ঞান অবস্থায় তাকে ছুরিকাঘাত করে মৃত ভেবে ফেলে রেখে যায়।

আরও পড়ুন : চলে গেলেন আবদুল গাফফার চৌধুরী

নিহতের চাচা রূপক দত্ত বলেন - প্রথমে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিল। ঈদের আগে ঢাকায় ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ঝামেলা হয়। তখন অঙ্কন একটু সুস্থ ছিল। আমরা তাকে সেখান থেকে বাসায় নিয়ে আসি। পরে, কয়েকদিন আগে তার অবস্থা আবারও খারাপ হয়। আমরা তাকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাই।

নিহতের বাবা নির্মল দত্ত বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই। আমার ছেলেটা ভালো স্টুডেন্ট ছিল। এ নিয়ে ওর ক্লাসের কয়েকটা ছেলে হিংসে করতো। এই ঘটনার সাথে অঙ্ককনের সহপাঠিরা জড়িত। দেড় মাস যাবৎ ছেলেটা অসুস্থ ছিল। ওর খাদ্য নালি কেটে গিয়ে ছিল। ভেতরে ইনফেকশন ছিল। আসামিরা যে বয়সের, যারাই হোক। তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।

আরও পড়ুন : আসামে বন্যায় ৯ জনের প্রাণহানি

পৌরসভার কাউন্সিলর আব্দুস সাত্তার মুন্সী বলেন - দেড় মাস আগে একটি ছেলেকে ছুরিকাঘাতে আহত করা হল। প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিতে পারল না। কাউকে শনাক্ত করতে পারলো না। ছেলেটি অসুস্থ হয়ে মারা গেল। অতি দ্রুত যদি আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবু বকর সিদ্দিক বলেন, ওই শিক্ষার্থীকে যে দিন ছুড়িকাহত করা হয় তখন অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করে হত্যা চেষ্টা মামলা করা হয়। আজকে ছেলেটি মারা গেছে। সে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা