কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত, যুবকের ৩মাস কারাদণ্ড
সারাদেশ

কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত, যুবকের ৩মাস কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে বখাটে আনোয়ার হোসেন (৩০) নামে এক বখাটে যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : ভারতেও পিকে হালদারের বিচার ও শাস্তি হতে পারে

সোমবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.খোরশেদ আলম চৌধুরী এ দণ্ডাদেশ দেন।

এর আগে একই দিন সকালের দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন ওই ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের পাগি বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।

মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন মুক্তা জানান, দণ্ডপ্রাপ্ত আনোয়ার দীর্ঘদিন ধরে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের একাধিক স্কুলছাত্রীকে যাওয়া আসার পথে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল।

আরও পড়ুন : টাকার মান কমলো

সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে দুই ছাত্রীকে পুনরায় উক্তত্য করে শ্লীলতাহানি করে সে। প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা ও স্থানীয় এলাকাবাসী বখাটে আনোয়ারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

একই সাথে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী অভিযোগের সত্যতা পান। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বখাটে আনোয়ারেক তিন মাসের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন : শিরিন আকলেহকে হত্যায় বাংলাদেশের নিন্দা

বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান। তিনি আরো বলেন, ‘দণ্ডপ্রাপ্তকে মঙ্গলবার সকালে জেলহাজতে প্রেরণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা