সৈয়দপুরে ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, এলাকাবাসীর বাধা
সারাদেশ

সৈয়দপুরে ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, এলাকাবাসীর বাধা

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে ড্রেন নির্মাণ কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ড্রেনের কাজ বন্ধ করে দেন এবং নিম্নমানের ইট তুলে ফেলেন। প্রতিরোধের মুখে ড্রেন নির্মানের জন্য ব্যবহৃত নিম্নমানের ইট সরিয়ে নিতে বাধ্য হলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

আরও পড়ুন : টাকার মান কমলো

সোমবার (১৬ মে) দুপুর ৩টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে।

সরেজমিনে দেখা যায়, এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কাছারীপাড়া ছাইয়ারমোড় এলাকায় ২১৭ ফুট বা ৬৬ মিটার দৈর্ঘ্যরে একটি ড্রেন নির্মান কাজ করছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুন। প্রায় ২ লাখ টাকা বরাদ্দের এই কাজটি তিনি নিজেই করছেন।

আরও পড়ুন : ক্ষমতা চিরকাল থাকবে না

এখানে ড্রেনের সোলিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট। সোলিংয়ের উপরে ঢালাইয়ের ক্ষেত্রে আরও খারাপ ইটের খোয়া (গিট্টি) এবং সিমেন্ট কম বালু বেশি দেওয়া হয়েছে। প্রথম দিনে কাজের প্রায় একচতুর্থাংশ সোলিং ও ঢালাই করা হয়েছে।

এ অবস্থায় ওইদিন আবারও ওই নিম্নমানের ইট ও খোয়া দিয়ে বাকি কাজ শুরু করলে এলাকাবাসী সিডিউল অনুযায়ী ভাল উপকরণ সঠিকমাত্রায় ব্যবহারের দাবী জানান। না হলে ড্রেন নির্মানের প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দেয়। এর প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান বাধ্য হয়ে সোলিংয়ে বিছানো নিম্নমানের ইট সরিয়ে নিয়ে ভালো ইট দিয়ে কাজ শুরু করেন।

আরও পড়ুন : শিরিন আকলেহকে হত্যায় বাংলাদেশের নিন্দা

এলাকার বাসিন্দা শাফিয়ার রহমান ও হাফিজুল ইসলাম নামে দুই যুবক জানান, মনিরুজ্জামান সরকার জুনকে আমরাই নিঃস্বার্থভাবে অর্থ ও শ্রম দিয়ে সহযোগীতা করে নির্বাচিত করেছি। অথচ তিনিই এখন আমাদের এলাকায় একটা কাজ করছেন নিম্নমানের সামগ্রী দিয়ে। যা এলাকাবাসীর নজরে পড়লে প্রতিবাদ করেন। এর ফলে চেয়ারম্যান সোলিংয়ের ইট বদলিয়ে দিচ্ছেন।

কিন্তু ঢালাইয়ের ক্ষেত্রে এখনও নিম্নমানের খোয়া ব্যবহার করছেন এবং বেশি করে বালু দিয়ে সিমেন্ট কম দিচ্ছেন। এতে ড্রেনের নির্মাণ কাজ অত্যন্ত দূর্বল হচ্ছে। ফলে এর স্থায়িত্ব কমে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। এনিয়ে কথা বলায় চেয়ারম্যান আমাদের শাসাচ্ছেন। আমরা যে প্রত্যাশা নিয়ে তাঁকে নির্বাচিত করেছিলাম তা প্রাপ্তির সাথে কোন সমন্বয় দেখা যাচ্ছে না।

আরও পড়ুন : এসডিজি বাস্তবায়নে অর্থের সর্বোত্তম ব্যবহার করুন

বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুন বলেন, যারা আমার ভোটে অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছে আজকে তারা আমার বিরোধিতা করছেন। কেন করছে এমন প্রশ্নের জবাবে তিনি জানেন না বলে জানান।

ড্রেন নির্মাণের অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ইট পরিবর্তন করে দেওয়া হয়েছে। যে সামান্য বরাদ্দ তা দিয়ে এরচেয়ে ভালো উপকরণ দিয়ে কাজ করা সম্ভব নয়। তাতেও যদি লোকজন সন্তুষ্ট না হয় তাহলে আমার কিছুই করার নাই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা