সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ছেলের হাতে মা খুন

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে জমি রেজিষ্ট্রি করে না দেওয়ায় ছেলের হাতে খুন হয়েছেন আনসারী বেগম পারুল (৭০) নামে এক বৃদ্ধা।

আরও পড়ুন: আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ নির্বাচিত

শুক্রবার দিবাগত রাতে উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী আফতাব উদ্দীন বাদী হয়ে ২ ছেলেসহ ৮ জনের নাম উল্লেখ করে হরিপুর থানায় একটি হত্যা দায়ের করেছেন।

পুলিশ জানায়, মামলাম বাদী কিছুদিন পূর্বে তার দুই সন্তানকে নিজ ১৭ লক্ষ টাকা দিয়ে শর্তসাপেক্ষে একটি এস্কেবেটর (ভেকু) কিনে দেয়। শর্ত অনুযায়ী বকেয়া টাকা দুই ছেলের কাছ থেকে ফেরত চাইলে তারা টাকা দিতে টালবাহানা শুরু করেন। এক সময় পিতা বিরক্ত হয়ে অন্য দুই ছেলেকে ওই টাকার পরিবর্তে বসতভিটায় ২ বিঘা জমি রেজিষ্ট্রি করে দেয়। জমি রেজিষ্ট্রি দেওয়ার পর থেকে অপর ২ ছেলেসহ উক্ত আসামিরা মা-বাবার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।

শুক্রবার (১৩ মে) রাতে এই নিয়ে মা বাবার সঙ্গে দুই ছেলে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর সবাই খাওয়া দাওয়া করে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে । রাতে বৃদ্ধ বাবা মা নিজেদের ঘরে শুয়ে পড়ে। কিন্তু শনিবার ভোরে বাড়ি হতে ৫০০ গজ দুরে আম, লিচু ও কাঁঠাল বাগানের ভিতরে রক্তাক্ত অবস্থায় মা আনসারী বেগম পারুল (৭০) এর লাশ দেখতে পায়। এ ঘটনায় মাকে হত্যার অভিযোগে ছেলে এজাবুদ্দিন বাবু (৩৫), রফিকুল ইসলাম (৪৭), ছেলের স্ত্রী মোছাঃ রুম্পা (২৬), জামাল উদ্দিন (৫০), জিএম (৩০), সাইদুর রহমান (৪০), নজরুল (৫০) সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের পিতা। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর নাম আর কেউ মুছতে পারবে না

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে তার ২ ছেলেসহ ৮ জনের বিরুদ্ধ মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা