চেতনা নাশক ঔষধ খাইয়ে ধর্ষণের চেষ্টায় মামলা
সারাদেশ

চেতনা নাশক ঔষধ খাইয়ে ধর্ষণের চেষ্টায় মামলা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার চেষ্টা ও গর্ভপাত ঘটানোর অভিযোগে শুক্রবার রাতে (১৩ মে) বোয়ালমারী থানায় এক মামলা হয়েছে।

আরও পড়ুন : গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে ৮

ভুক্তভূগী ওই গৃহবধূর মা নাসিমা বেগম (৩৪) নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে জোর পূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা এবং গর্ভপাত ঘটানোর অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯ (৪) (খ) তৎসহ পেনাল কোড ৩১৩/৩২৮ ধারায় মামলাটি করেন।

শনিবার (১৪ মে ) দুপুরে পুলিশ প্রহরায় গৃহবধূকে ডাক্তারী পরিক্ষা করার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী কাজী পাড়া গ্রামের মো. জাহিদ মিয়া একই গ্রামের মো. আবু বক্কর শেখের ছেলে সোবহান শেখ (২৮) এর সাথে রাজমিস্ত্রীর কাজ করত। এক সঙ্গে কাজ করার সুবাদে সোবহান শেখ প্রায় জাহিদের বাড়িতে যাতায়াত করত।

আরও পড়ুন : বিএনপির ঐক্যের ডাক জনগণের সঙ্গে তামাশা

গত ৮ মে অনুমান রাত সাড়ে ৮ টার দিকে সোবহান শেখ ওই বাড়িতে গিয়ে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে স্বামী ও স্ত্রীকে অচেতন করে জাহিদের স্ত্রীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা চালায়। এতে করে ওই গৃহবধূর পরের দিন সকালে রক্ত ক্ষরণ শুরু হয় এবং তার ২ মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।

গৃহবধূর শারিরিক অবস্থা অবনতি হলে শুক্রবার (১৩ মে ) সকালে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গৃহবধূর বাবার বাড়ি উপজেলার ময়না ইউনিয়নের মাধবপুর গ্রামে। ৩ মাস আগে জাহিদের সাথে মেয়েটির বিয়ে হয়।

গৃহবূর মা নাছিমা বেগম বলেন, সোবহান শেখ আমার মেয়ে এবং জামাইকে চেতনা নাশক ঔষধ খাইয়ে মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। আর ওই ঔষধের কারনেই মেয়ের গর্ভের দুই মাসের সন্তান নষ্ট হয়ে গেছে।

আরও পড়ুন : দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, নিহত ২৭

বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালে সোবহান আমাদের পরিবারকে ভঁয়ভীতি দেখাচ্ছে। বাধ্য হয়ে আমি শুক্রবার রাতে সোবহান শেখকে আসামি করে বোয়ালমারী থানায় মামলা করি।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. তারিকুল ইসলাম বলেন, ওই গৃহবধূ শুক্রবার হাসপাতালে আসলে আমরা তাকে আলট্রাসনোগ্রাম করার জন্য পাঠাই এবং রির্পোটে দেখা যায় তার গর্ভের সন্তান এবর্শন অবস্থায় রয়েছে।

বিষয়টি আরো পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

আরও পড়ুন : ঘুরতে বের হয়ে প্রাণ গেল দুই বন্ধুর

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে। আজ ওই গৃহবধূর ডাক্তারী পরিক্ষার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে এবং আজই তাকে ফরিদপুর ৭নং আমলী আদালতে হাজির করা হবে। আসামি সুবহান শেখকে গ্রেফতারের জন্য আমরা জোর চেষ্টা চালাচ্ছি।

প্রসঙ্গত, শুক্রবার ৫টা ৪৬ মিনিটে “চেতনা নাশক ঔষধ খাইয়ে ধর্ষণের চেষ্টা” শিরোনামে সংবাদটি অনলাইন নিউজ পোর্টাল সান নিউজে প্রথম প্রকাশিত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা