সারাদেশ

মনপুরায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মো কামরুল হোসেন সুমন, ভোলা: ভোলার মনপুরায় পারিবারিক কলহের জেরে ৩ সন্তানের জননী এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। তবে এই ঘটনায় মেয়ের জামাইয়ের পাশবিক নির্যাতন ও জোর করে মুখে বিষ খাইয়ে হত্যার অভিযোগ ওই গৃহবধুর মা মমতাজ বেগমের। এদিকে ঘটনার পর থেকে ওই গৃহবধুর স্বামী নুর হাফেজ পলাতক রয়েছে।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৫ লাখ

বুধবার ( ১১ মে ) সকাল ১০ টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে শ্বশুর বাড়ি থেকে ওই গৃহবধুর বাবা মোঃ ফারুক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃকাজী ফাহিমুল মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই গৃহবধুর মরদেহের সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালে প্রেরণ করে বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ।

মৃত্যুবরণকারী গৃহবধু হলেন, উপজেলা হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা নুর হাফেজের স্ত্রী ও একই গ্রামের বাসিন্দা মোঃ ফারুকের মেয়ে রোজিনা বেগম (২৫)।

ওই গৃহবধু খাদিজা (৯), জোবাইদা (৭) ও ইউসুফ (২) নামে তিন সন্তানের জননী।

ওই গৃহবধুর মা মমতাজ বেগম মেয়ের জামাইয়ের পাশবিক নির্যাতন ও জোর করে মুখে বিষ খাইয়ে হত্যার অভিযোগ করে জানান, মঙ্গলবার বিকালে হাসপাতালে ছেলে ইউসুফের চিকিৎসা শেষে বাবার বাড়ি যায় ওই গৃহবধু। পরে সন্ধ্যায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসলে স্বামী নুর হাফেজ ও গৃহবধু রোজিনা বেগম বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্বামী ওই গৃহবধুকে পাশবিক নির্যাতন করে। পরে স্বামী জোর করে ওই গৃহবধুকে চাউলে দেওয়া বিষাক্ত গ্যাস ট্যাবলেটে খাইয়ে দেয়।

আরও পড়ুন: চীনে ১১৩ যাত্রী নিয়ে প্লেনে আগুন

এদিকে ওই গৃহবধুর সাথে স্বামীর প্রতিনিয়ত ঝগড়া হতো ও স্বামী মারধর করতো বলে জানান স্থানীয় পাশ্ববর্তী বাসিন্দারা। এনিয়ে একাধিকবার সালিসি হয়েছে বলে জানান তারা। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাজী ফাহিমুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে ওই গৃহবধুর মৃত্যু হয়।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, ওই গৃহবধুর লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ময়নাতদন্তের রির্পোটের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওই গৃহবধুর পরিবারের মৌখিক হত্যার অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা