সারাদেশ

ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত দামে জ্বালানী তেল বিক্রি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। এ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন মোটর সাইকেল চালকরা। কয়েকটি ফিলিং স্টেশনে অকটেন পাওয়া গেলেও ১০০ টাকার বেশী দেওয়া হচ্ছে না। এক ফিলিং স্টেশন থেকে আরেক ফিলিং স্টেশনে গেলেও পাওয়া যাচ্ছে না তেল। ফিলিং স্টেশন গুলোতে পেট্রোল অকটেন না থাকলেও খোলা বাজারে পাওয়া যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার বকসের হাট, রাজাগাঁও ঢোলারহাট ও ভগদগাজী বাজারে বোতলে করে বিক্রি করা হচ্ছে পেট্রোল ও অকটেন। দুদিন আগেও যে তেলের বোতল বিক্রি হতো ১০০ টাকায় একই বোতলের দাম এখন ১৪০ টাকা। প্রতি লিটারে খোলা বাজারে ৪০ টাকা অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছে।

জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য হাকায় উপায় না পেয়ে চড়া দামে পেট্রোল ও অকটেন কিনতে হচ্ছে যানবাহন চালকদের।

খোলা বাজারে তেল কিনতে আসা মোটর সাইকেল চালক আরিফ হোসেন বলেন, শহরের ফিলিং স্টেশনগুলোতে তেল পেলাম না। গাড়িতে তেল প্রায় শেষ। আরও ত্রিশ কিলোমিটার গাড়ি চালাতে হবে৷ খোলা বাজারে কিনলাম এক বোতল ১৪০ টাকা দামে৷ এক লিটার তেলে চল্লিশ টাকা বাড়তি দিয়ে কিনতে হলো। উপায় না পেয়েই কিনেছি৷ বাসায় যেতে হবে এজন্য। আরেক ক্রেতা আনোয়ার বলেন, সয়াবিন তেলের দাম বাড়লো, এবার পেট্রোল অকটেন এর বাড়ানোর জন্য মিলছে না। পাম্পে পেট্রোল আর অকটেন নেই। তাহলে খোলা বাজারের দোকানদারেরা কোথা থেকে পায়? বোতলে করে বিক্রি করে তাও আবার ত্রিশ থেকে চল্লিশ টাকা বেশীতে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তেল বিক্রেতা জানান, আমার কাছে ৫০ লিটার পেট্রোল রয়েছে। আমি একজনের কাছে প্রতি লিটার একশো বিশ টাকা দরে কিনে এনেছি। আমার যাতায়াত খরচ ও লাভসহ আমি প্রতি লিটার একশো চল্লিশ টাকা করে বিক্রি করছি। যারা বোতলে করে বিক্রি করছে তারা সবাই এইরকম দামে বিক্রি করছে পেট্রোল ও অকটেন৷

ফিলিং স্টেশনগুলোতে কবে নাগাদ পেট্রোল ও অকটেন পাওয়া যাবে এ প্রশ্নের জবাবে ঠাকুরগাঁও পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক জানান, ডিপোতে গাড়ি পাঠানো হয়েছে। স্বল্প সময়ের মধ্যে এ ভোগান্তি দূর হবে বলে আমরা আশা করছি৷

এ বিষয়ে জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক শেখ সাদী জানান, আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। যারা অতিরিক্ত দামে জ্বালানী তেল বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলায় ৩৬ টি ফিলিং স্টেশন রয়েছে। জেলায় পেট্রোল ও ডিজেলের চাহিদা ৯০ হাজার লিটার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা