সারাদেশ

কুষ্টিয়ায় দোকান থেকে ৩লাখ টাকার মোবাইল চুরি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে এক মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকান থেকে প্রায় ৩লাখ টাকার মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় দূবৃত্তরা।

আরও পড়ুন: মুক্তিতে বাধা নেই সম্রাটের!

বুধবার (১১মে ) বিকাল ৩টার দিকে দোকান মালিক রাজীব উল আলম স্থানীয় মিরপুর থানায় চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ দেন।

এরআগে মঙ্গলবার ( ১০ মে ) দিনগত রাত ২টার দিকে মিরপুর নতুন বাজারের থানা সড়কে অবস্থিত মোবাইল মেলা নামের দোকানটিতে চুরির এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে জনৈক ব্যক্তি উপর থেকে টিনের ছাউনি কেটে দক্ষিণ দিকের র‌্যাকের গ্লাস ভেঙ্গে দড়ির সাথে ব্যাগ ঝুঁলিয়ে ১ঘন্টা ধরে কৌশলে প্রায় ১৫টি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। যার মূল্য প্রায় তিন লক্ষ টাকা।

মোবাইল দোকানি রাজীব উল আলম বলেন, বুধবার সকালে আমার পার্শ্ববর্তী দোকান ঘরের মালিক খবর দেন দোকানের টিন কাটা। আমি তাৎক্ষণিক দোকানে এসে প্রবেশ করে দেখি ৩টি ব্যান্ডের প্রায় ১৫টি এন্ড্রুয়েট মোবাইল ফোন কে বা কারা চুরি করে নিয়ে গেছে।

আরও পড়ুন: ট্রাম্পের টুইটার নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে!

তিনি আরও বলেন, এর আগে একবার আমার দোকানে চুরি হয়েছে। সে সময় নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় ৩লক্ষ টাকা খোয়া যায়।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন জানান, চুরির বিষয়ে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা