ডিসি সাহেবের বলী খেলার যুগ্ম চ্যাম্পিয়ন লিটন-নুর মোহাম্মদ
সারাদেশ

ডিসি সাহেবের বলী খেলার যুগ্ম চ্যাম্পিয়ন লিটন-নুর মোহাম্মদ

এম.এ আজিজ রাসেল : দীর্ঘ ৩ বছর পর অনুষ্ঠিত হয়েছে ডিসি সাহেবের বলী খেলার ৬৭ তম আসর। তবে এবার কেউ একক চ্যাম্পিয়ন না হওয়ায় হতাশ হয়েছে দর্শকরা।

আরও পড়ুন : আ’লীগ সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে

শনিবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় প্রায় ১৮ মিনিট লড়াই করে জয় পরাজয় নিশ্চিত না হওয়ায় বিচারকরা যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছে বাংলাদেশ কুস্তি ফেডারেশনের লিটন বিশ্বাস ও উখিয়ার নুর মোহাম্মদ বলীকে।

এর আগে সেমিফাইনালে উখিয়ার নুর মোহাম্মদ বলীর কাছে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়ে সদ্য সমাপ্ত জব্বারের বলী খেলার চ্যাম্পিয়ন চকরিয়ার জীবন বলী। তবে তিনি এই পরাজয় মেনে নেননি বলে দাবি করেন।

২নং মেডেলেও একই ফলাফল হয়েছে। যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে মহেশখালীর মোহাম্মদ হোসেন ও কুস্তি ফেডারেশনের আনোয়ার।

আরও পড়ুন : ঈদের ছুটি শেষে প্রাণ ফিরে পেল রাজধানী‌

তবে চ্যাম্পিয়ন খুঁজে পেয়েছে ৩নং মেডেলে। এই ইভেন্টে মহেশখালীর সরওয়ারকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে একই উপজেলার সাহাব উদ্দিন।

এবারের আয়োজনে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল বাংলাদেশ কুস্তি ফেডারেশনের দুই মহিলা বলী। মহিলা ইভেন্টে বাংলাদেশ পুলিশের ফাতেমা বেগমকে পরাস্ত করে চ্যাম্পিয়ন ট্রফি তুলে নেয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রীতি রায়।

আরও পড়ুন : দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

পরে বিজয়ী ও বিজিতদের মাঝে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

আরও পড়ুন : ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি

এর আগে সমাপনী দিনের খেলা উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেছেন, জনপ্রিয় এই খেলা হারিয়ে যেতে বসেছে। তাই বলী খেলাকে ধরে রাখতে গ্রহণ করা হবে নানা উদ্যোগ।

দুপুর থেকে ঢোল ও নানা বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন এলাকা থেকে স্টেডিয়ামে আসতে থাকে মানুষ। দর্শকদের তুমুল হর্ষধ্বনির মধ্য দিয়ে জমজমাট হয়ে উঠে বলীখেলা। বলী এবং দর্শকদের মাঝে থাকে টান টান উত্তেজনা। বিকাল গড়ানোর সাথে সাথে কানায় কানায় পরিপূর্ণ হয় দর্শক গ্যালারী। মানুষের স্রোত সুদৃঢ় করে ভাতৃত্বের বন্ধন। এবারের বলীখেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় সাড়ে ৩০০ বলী অংশ নিয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা