সারাদেশ

নোয়াখালীতে ব্রিজ ভেঙে পিকআপ ভ্যান খালে, আহত ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের হাসানহাট বাজার এলাকায় বড় পোল ব্রিজ ভেঙে মাল বোঝাই পিকআপ ভ্যান খালে ডুবে গেছে। এ ঘটনায় পিকআপ ভ্যান চালক ও হেলপার আহত হয়েছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে জেলা শহর মাইজদীর সাথে তিনটি ইউনিয়নের, দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রীরা।

শনিবার (৭ মে) দুপুর ১টা ১০মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা শাকিল অভিযোগ করে বলেন, গত দুইদিন আগে উপজেলা প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্রিজের বিষয়ে জানানোর পরও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ব্রিজের নিচ থেকে খাল খননের কারণে মাটি সরে গেছে। যার কারণে গত দুই দিন আগে ব্রিজের নিচের মাঝখানের পিলার ভেঙ্গে গেছে এবং আজ এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আবু রায়হান বলেন, দুপুর ১টার দিকে মালামাল বোঝাই পিকআপটি ব্রিজের মাঝামাঝি গিয়ে ব্রেক করে। এরপরই ব্রিজটি ভেঙে পিকআপ ভ্যানটি খালের পানিতে পড়ে যায়। তারপর চালক ও হেলপার গাড়ি থেকে বের হয় আসেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তিনি আরও বলেন বলেন, বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম জানান খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরো জানান, কিছু দিন আগেই পুরাতন ব্রিজ সরিয়ে সেখানে নতুন পাকা ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক আশা করছি খুব দ্রুত এ প্রকল্প পাস হয়ে আসবে।

তিনি আরও বলেন, শিগগির প্রকল্পের কাজ শুরু হবে। মানুষের দুর্ভোগ কমাতে আপাতত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ বিষয়ে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা