সারাদেশ

শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতির ঈদ শুভেচ্ছা

শরীয়তপুর প্রতিনিধি : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব সফিকুর রহমান কিরন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে দিতে ক্ষমতাসীনদেরকে বাধ্য করতে হবে। কারণ দেশের সর্বস্তরের মানুষ এখন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়।

আরও পড়ুন: ফেরিঘাটে ১০ কিলোমিটার যানজট

তাই এ লক্ষ্যে সব গণতান্ত্রিক দল ও মানুষকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলতে হবে। আর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।

ঈদের পরে সখিপুরে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় কালে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য বিএনপি’র বিজয়ের বিকল্প কিছু নেই। আগামী নির্বাচন’কে সামনে রেখে বিএনপি’কে শরীয়তপুরের সবকটি আসন উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের এখন থেকে কাজ শুরু করতে হবে। তাই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে।

আরও পড়ুন: আ’লীগ কর্মীকে কুপিয়ে জখম

এছাড়াও জানা গেছে, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষে ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান কিরন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) সহ শরীয়তপুরের বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের খোঁজখবর নিয়েছেন এবং তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। শরীয়তপুর জেলা বাসী সহ দেশবিদেশে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আর ঈদ ছাড়াও বিভিন্ন সময়ে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা