সারাদেশ

ভূতে নির্মাণ করেছে সেতু!

সান নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় প্রায় ৩০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু কোন দপ্তর নির্মাণ করেছে কেউ জানে না। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সেতুটি ভূতে নির্মাণ করেছে। বাস্তবে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের আওতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের মাধ্যমে সেতুটি নির্মিত হলেও এখন আর কোনো দপ্তরই সেই কৃতিত্ব নিচ্ছে না। এছাড়া যেখানে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেখানে মানুষের কোনো কাজে লাগছে না। তবে মনে হয় ভূতের জন্যই সেতুটি নির্মাণ করা হয়েছে। রাষ্ট্রীয় অর্থকে যারা গৌরী সেনের টাকা ভাবেন তারাই এ রকম হাস্যকর ও অপরিণামদর্শী প্রকল্প হাতে নেন।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা জারি

জানা গেছে, উপজেলার ধনপুর বাজারের পূর্ব-দক্ষিণে রয়েছে কাটাখালি খাল। ২০১২-১৩ অর্থবছরে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে এই খালের ওপর নির্মাণ করা হয়েছিল প্রায় ৩০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু। এক দশক পেরিয়ে গেলেও এর দু'পাশে নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। এ ছাড়া খাল পারাপারে যে সড়কটি রয়েছে তার থেকে কয়েকশ মিটার দূরে নির্মাণ করা হয়েছে সেতুটি। এতে স্থানীয়দের কোনো কাজেই আসছে না সেতুটি।

সরেজমিন দেখা যায়, ইটনা-ধনপুর-কাঠৈর সড়কের দীনেশপুর এলাকায় রয়েছে কাটাখালি খাল। গয়ড়া বিল থেকে খালটি কুকুরমারা হাওর হয়ে সুরমা নদীতে যুক্ত হয়েছে। এ খাল পার হয়ে ধনপুর ইউনিয়নের বলরামপুর, চাছুয়া, মথুরাপুর, কাঠৈর, করঞ্চা, রমানাথপুর, বিষুষ্ণপুর, সুভদ্রাপুরসহ বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ হাট ও উপজেলা সদরে যাতায়াত করে। সেই সড়ক থেকে কয়েকশ মিটার দূরে খালের মধ্যে ঠায় দাঁড়িয়ে আছে সেতুটি।

স্থানীয় হিতেন্দ্র চন্দ্র দাস বলেন, কেন এই সেতু নির্মাণ করা হয়েছিল তা আমাদের জানা নেই। এ রকম অপরিকল্পিত কাজে জনগণের টাকার অপচয় খুবই দুঃখজনক। ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ চন্দ্র দাস বলেন, কাটাখালি খালের সেতুটি অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। তাই নির্মাণের পর থেকে সেতুটি মানুষের কোনো কাজে আসেনি। আসবেও না। সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন করলে তা মানুষের কাজে আসে না।

আরও পড়ুন: কিউবায় হোটেলে বিস্ফোরণ, নিহত ২২

তবে স্থানীয় ঠিকাদার মাহবুবুর রহমান বলেন, অনেক দিন আগের কথা। যতদূর মনে পড়ে সেতুটির জন্য সম্ভবত ২০ লাখ টাকা বরাদ্দ ছিল। দৈর্ঘ্যে প্রায় ৩০ মিটার। পিআইও অফিসের অধীনে সেতুটি আমি নির্মাণ করে দিই।

এদিকে, ইটনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, এই সেতু তাদের অধীনে নির্মিত হয়নি। একই দাবি করেছে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরও।

আরও পড়ুন: ফেরিঘাটে ১০ কিলোমিটার যানজট

এছাড়া ইটনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান মোল্লা বলেন, আমার জানামতে, সেতুটি ত্রাণ মন্ত্রণালয় বা পিআইও অফিস নির্মাণ করেনি। আবার ইটনা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. রাশেদুল আলম বলেন, এই সেতু নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কোনো ভূমিকা নেই।

এ বিষয়ে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার জানান, কিছুদিন আগে তিনি বিষয়টি জানতে পেরেছেন। খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা