সারাদেশ

রাতেও উড়ছে জাতীয় পতাকা!

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে একটি ইউনিয়ন পরিষদ কার্ষালয়ে রাতেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অবহেলায় রাতেও জাতীয় পতাকা না নামানোয় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। এ ঘটনাটি বৃহস্পতিবার (৫ মে) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ঘটেছে।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা জারি

এ বিষয়ে উপজেলার একজন সরকারি কর্মকর্তা বলেন, রাতে জাতীয় পতাকা উত্তোলন করা অবমাননার শামিল। সন্ধ্যার আগে পতাকা নামিয়ে ফেলতে হবে। কোনো অবস্থাতেই রাতে পতাকা টানানো যাবে না। দেশে পতাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় সচেতন মহল জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সারে নয় টার দিকে তারা ইউনিয়ন পরিষদ কার্ষালয়ে জাতীয় পতাকা উড়তে দেখেন। বিষয়টি দেখে তাদের খারাপ লেগেছে। জাতীয় পতাকার সম্মান অক্ষুন্ন রাখতে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবিও জানান তারা।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার উদ্দিন মৃধা বলেন, জাতীয় পতাকা রাতে উড়ানোর ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ যানাই। তবে এ বিষয় চেয়ারম্যানসহ সবার সতর্ক থাকার প্রয়োজন।

আরও পড়ুন: কিউবায় হোটেলে বিস্ফোরণ, নিহত ২২

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল আলম মৃধা বলেন, চেয়ারম্যানের অবহেলার কারনে রাতেও পতাকা উড়ছে। তবে মাঝে মধ্যেই রাতেও দেখাযায় এই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পতাকা উড়তে। আমি এই ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করি।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক বলেন, ‘আমার জরুরি কাজ থাকার কারণে আমি ঢাকায় অবস্থান করছি। তবে রাতে আমার পরিষদে পতাকা উড়ছে আমি জানতে পেরেছি। তবে আমার পরিষদের উপরে ভূমি অফিস রয়েছে। তারা গেটে তালা মেরে চলে যাওয়ায় পতাকা নামানো সম্ভব হয়নি। পতাকাটি না নামিয়ে রাখায় আমি দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আর এমন ভুল হবে না।

আরও পড়ুন: স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উড়ানোর নিয়ম রয়েছে। রাতে আমাদের লাল-সবুজের জাতীয় পতাকা উড়ানোর বিষয়টি অবমাননার শামিল। জাতীয় পতাকার সম্মান অক্ষুন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ওই ইউপি পরিষদ কার্যালয়ে রাতের আঁধারে জাতীয় পতাকা উত্তোলন করে রেখেছে বিষয়টি আমি জানতে পেরেছি। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা