মির্জাপুরে বাসাপ’র ঈদ সামগ্রী-নগদ অর্থ প্রদান
সারাদেশ

মির্জাপুরে বাসাপ’র ঈদ সামগ্রী-নগদ অর্থ প্রদান

সান নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুরে বানিয়ারা সাহিত্য পরিষদের (বাসাপ) উদ্যোগে প্রজন্ম একুশ’র সৌজন্যে স্থানীয় অসচ্ছল পরিবার এবং শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

আরও পড়ুন : বজ্রপাতে পাঁচ জেলায় ৭ মৃত্যু

সোমবার ( ২ মে ) বিকেলে ঈদ সামগ্রী বিতর‌ণ এবং চাঁদ রাতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে অর্থ প্রদান করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে অপরের সাথে ভাগ করে নিতে বানিয়ারা সাহিত্য পরিষদের আহবায়ক খন্দকার আশরাফুল ইসলাম পিয়ালের সার্বিক তত্ত্বাবধানে কিছু অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় আরও সহযোগিতা করেন খন্দকার রাইয়্যান ইসলাম রিয়ান।

আরও পড়ুন : আনন্দ করতে গিয়ে যেন বিপদ ডেকে না আনি

এদিন চাঁদরাতে বাসাপ’র দুই যুগ্ম আহবায়ক শাহ মো: জাদরিল হাসান নাঈম এবং মীর নাঈমুর রহমান সিয়ামের তত্ত্বাবধানে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহযোগিতা করা হয়।

এসময় এক প্রশ্নের জবাবে বাসাপ’র আহ্বায়ক খন্দকার আশরাফুল ইসলাম বলেন, আমাদের পথচলা সহযোগিতামূলক, মানবিক এবং সমাজের কল্যাণে।

আরও পড়ুন : ভ্রাতৃত্বের বার্তা দিলেন মোদি-মমতা

সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আমাদের বস্তাভর্তি কোনো পরিকল্পনা নেই। আমাদের পরিকল্পনা প্রতিদিন ভালো কিছু করতে হবে, যা হবে মানবিক এবং সমাজ কল্যাণমূলক।

যুগ্ম আহ্বায়ক শাহ মো: জাদরিল হাসান নাঈম সংগঠনটির পথচলা সম্পর্কে বলেন, সময়ের সাথে সাথে আমাদের পথচলা আরও পরিণত ও গোছালো হবে। আশাকরি ভবিষ্যৎ আমাদেরকে আরও সমৃদ্ধ করবে।

আরও পড়ুন : হোয়াইট হাউজে ঈদ উদযাপন

সংগঠনটির আরেক যুগ্ম আহ্বায়ক মীর নাঈমুর রহমান সিয়াম সংগঠনটির সদস্যদের বলেন, আমাদের ছেলেরা শিক্ষিত, মেধাবী, সৎ এবং পরিশ্রমী। আশাকরি আমাদের প্রতিষ্ঠান আগামীতে সমাজকে ছায়া দিবে।

সিয়াম আরও বলেন, সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তাই আমাদের লক্ষ্য নিয়মিত ভালো কাজ করে যাওয়া, পেছনে ফেরা নয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা