ছবি: সংগৃহীত
সারাদেশ

অ্যাম্বুলেন্সে থেকে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৩

সান নিউজ ডেস্ক: কুমিল্লায় অ্যাম্বুলেন্স থেকে গাঁজা এবং ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ

রোববার ( ২৪ এপ্রিল ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বুড়িচংয়ের শংকুচাইল এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে ৫০ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেনসিডিলসহ অ্যাম্বুলেন্সটি জব্দ করে।

গ্রেফতারকৃতরা হলো- জেলার ব্রাহ্মণপাড়ার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে কাউছার (২৫), খাগড়াছড়ি জেলার রামগড় থানার রামগড় জগনাথপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাসেল (২২) এবং গাইবান্ধার বুজরুক জামালপুর থানার সাদুল্য গ্রামের তাহাদুল ইসলামের ছেলে নাজমুল হুদা লিয়ন (২৬)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত অ্যাম্বুলেন্সে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারের পর তারা এসব কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা