সারাদেশ

নীলফামারীতে গর্ভবতী নারীকে ভুল চিকিৎসা

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের পাটোয়ারী পাড়ার দিনমজুর মাহবুর ইসলামের স্ত্রী কল্পনা আকতার। এবারে তার প্রথম গর্ভধারণ। নয় মাসের গর্ভবতী তিনি। গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে শাশুড়ি রানী বেগমকে সাথে নিয়ে আসেন ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে।

আরও পড়ুন: বিএনপি নেতা মকবুল গ্রেফতার

চিকিৎসকের অনুপস্থিতিতে কর্তব্যরত মিডওয়াইভ সুরভি আকতার ওই গৃহবধূর প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা শেষে কম্পিউটারে কম্পোজকৃত একটি ব্যবস্থাপত্র তার হাতে তুলে দেন।েপ্রেসক্রিপশনে গর্ভবতী কল্পনা আকতারকে ২৪ ঘন্টায় ৯টি ৫০০ মিলিগ্রাম ক্ষমতাসম্পন্ন নাপা (প্যারাসিটামল) ও ২০ মিলিগ্রাম ক্ষমতাসম্পন্ন ইসমোপ্রাজল ৬টি করে সেবনের পরামর্শ দেওয়া হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট (গাইনি এবং অবস) ডাঃ হাসিনা ফেরদৌসি এ প্রসঙ্গে জানান, এটি অবশ্যই একটি ভূল চিকিৎসা। যা মানবদেহে ক্ষতিকর এবং বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। দ্রুত ওষুধ প্রয়োগ বন্ধ করা অত্যাবশ্যক।

কল্পনা আকতার বলেন, আমরা অশিক্ষিত এবং ওষুধ সম্পর্কে কোন জ্ঞান নেই। ডাক্তার যা দেয়, তাই আমরা বিশ্বাস করে সেবন করি। প্রেসক্রিপশনের এ ওষুধ সেবন করলে আমার ও আমার গর্ভের সন্তানের যে কি হতো? আমি এর বিচার চাই।

আরও পড়ুন: পবিত্র কোরআন একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা

স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মিডওয়াইভ সুরভী আকতার জানান, অসাবধানতায় কম্পিউটার কম্পোজে এটি ভুল হয়েছে। আমি প্রিন্ট কপি যাচাই না করে রোগীকে ব্যবস্থাপত্রটি প্রদান করেছি। এটি আমার ভুল হয়েছে।

ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. রাশেদুজ্জামান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে ইচ্ছাকৃত ভাবে এমন ভুল কোন চিকিৎসকের হতে পারে না। তবে দালালদের চক্র এমনটি করেছে কিনা তা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: রোজা গেলে বুঝতে পারবেন আন্দোলন কাকে বলে

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার বলেন, মিডওয়াইফ কোন চিকিৎসকের তালিকায় পড়ে না। তিনি কিভাবে একজন গর্ভবতী মহিলার ব্যবস্থাপত্র দিলেন? কম্পিউটার কম্পোজে ভুল হতে পারে এটা অযৌক্তিক। কম্পোজের পরে ব্যবস্থাপত্রটি অবশ্যই যাচাই করে তিনি তো স্বাক্ষর করেছেন।

নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির এ প্রসঙ্গে জানান, ব্যবস্থাপত্রে এমন ভুল চিকিৎসকের জন্য ইতিবাচক নয়। বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা