সারাদেশ

জনশুমারি ও গৃহগণনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুরে জনশুমারি ও গৃহগণনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর সার্কিট হাউসে এ কর্মশালার আয়োজন করা হয়। এ কার্মশালা উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

আরও পড়ুন: উন্নয়নের প্রভাবেই দেশে যানজট

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, দেশের প্রকৃত অবস্থা জানতে ও বুঝতে নির্ভূল ও সঠিক পরিসংখ্যান জরুরী। কেননা পরিসংখ্যানের উপর নির্ভর করে দেশের কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়। যদি পরিসংখ্যান ভুল হয় তাহলে দেশের পরিকল্পনা অনুযায়ী কাজ করা দুরহ হয়ে যাবে। তাই বর্তমানে জনশুমারী ও গৃহগণনার যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ কাজে যারা যুক্ত রয়েছেন তাদের সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে।

জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক মিনাক্ষী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শিলা রানী মন্ডল।

বক্তারা বলেন, দেশের প্রকৃত চিত্র পাওয়া যায় নির্ভুল ও সঠিক পরিসংখ্যানে। এজন্য পরিসংখ্যান নির্ভুল করার জন্য দায়িত্বশীল ও সৎ হতে হবে। এক্ষেত্রে সততার কোন বিকল্প নেই। এবার পরিসংখ্যান লিপিবদ্ধ করা হবে ট্যাবের মাধ্যমে। তাই ঘরে বসে এ কাজ করার কোন সুযোগ নেই। সবার ঘরে ঘরে যেতে হবে সঠিক পরিসংখ্যান তুলে ধরতে হবে।

জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক মিনাক্ষী বিশ^াস বলেন, এবার জনশুমারির ক্ষেত্রে বাংলাদেশের যে সব নাগরিক বিদেশে অবস্থান করছে এবং বিদেশী যে সব নাগরিক বাংলাদেশে অবস্থান করতে তাদের শুমারির আওতায় আনা হবে। তিনি বলেন, এ জনশুমারি ও গৃহগণনার উদ্যোগ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উদ্যোগ নিলেও এ কাজ সকলের। এজন্য সকলকে নিজের কাজ মনে করে এ কাজে সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তৃতীয় জোনাল অপারেশন কার্যক্রমে ফরিদপুর জেলার ৫২ জন উপজেলা শুমারি সমন্বয়কারী এবং ৯ জন জোনাল কর্মকর্তাদের দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী ১৫-২১ জুন মূল শুমারি অনুষ্ঠিত হবে। ফরিদপুরের নয়টি উপজেলাকে তিন ভাগে ভাগ করে এ জনশুমারি ও গৃহগণনানর কাজ পরিচালনা করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা