সারাদেশ

চাটখিলে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় দশ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন জাহাঙ্গীর আলম।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম রহমত উল্যা ও আজিজা ফাউন্ডেশনের পক্ষ থেকে হতদরিদ্র এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

তিনি সকালে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু করে বিকেলে চাটখিল উপজেলা পরিষদ মাঠে শেষ করেন। চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এবং চাটখিল পৌরসভার উপজেলা পরিষদ মাঠে এবং সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের এসব সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, চাটখিল উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আহসান হাবীব সমির, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হাসান তরুন, বদলকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলাইমান শেখ, পরকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহার আলম মুন্সি, খিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমূখ।

খাদ্য সামগ্রী বিতরণকালে জাহাঙ্গীর আলম বলেন, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা পরবর্তী এ রমজান মাসে গরীব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন মানবিক প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে গরীব অসহায় মানুষের পাশে দাাঁড়ানোর আহ্বান জানান।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা