সারাদেশ

মেহেরপুরে যুবলীগ সভাপতি আটক

সান নিউজ ডেস্ক: মেহেরপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার অভিযোগে উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন: প্রকৌশলীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা

সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোশাররফ হোসেনকে আটকের দাবিতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাকে আটক করে। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মোশাররফ হোসেনকে আটক করে থানায় নেওয়া হয়।

এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন দুই রাউন্ড গুলি বর্ষণ করেন। তাকে আটকের দাবিতে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন: এবার অবসর চাইছেন সামিয়া রহমান

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে গাংনী উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম সংবাদ সম্মেলন করেন।

এর প্রতিবাদে সন্ধ্যার পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোশাররফ হোসেনের উপজেলা যুবলীগের অফিসে এসে তাকে বাইরে বের করে আনার চেষ্টা করেন। এ সময় মোশাররফ হোসেন নিজ কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাইরে থেকে ইটপাটকেল ছোড়েন।

আরও পড়ুন: ভারতে নতুন সেনাপ্রধান মনোজ পাণ্ডে

পরে মোশাররফ হোসেন ভেতর থেকে পর পর দুই রাউন্ড গুলি করেন। গুলি করার ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি বিশাল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে উত্তেজিত নেতাকর্মীদের বিক্ষোভের মুখে মোশাররফ হোসেনকে আটক করে থানায় নেওয়া হয়।

আরও পড়ুন: ইউক্রেনের ডনবাসে রুশ হামলা শুরু

এ ঘটনার পর মেহেরপুর সহকারী পুলিশ সুপার সার্কেল অপু সরোয়ারসহ পুলিশ ও র‌্যাব-৬ এর কয়েকটি দল উপজেলা শহরে আসে। মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনসহ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

সাহিদুজ্জামান খোকন বলেন, দুর্নীতিবাজ মোশাররফ হোসেন একাধিকবার গাংনী বাজারে গুলি বর্ষণ করে এলাকায় ভীতি তৈরি করেছেন। তার নেতৃত্বে গাংনী বাজারে এলাকার সন্ত্রাসীরা চাঁদাবাজি করে আসছেন। মোশাররফ হোসেনের বিরুদ্ধে ১১টি মামলায় আদালতের পরোয়ানা আছে উল্লেখ করে তার পিস্তলের লাইসেন্স বাতিলের দাবি করেন এই সংসদ সদস্য। গুলির ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

আরও পড়ুন: ফের নিউমার্কেট এলাকায় উত্তেজনা

বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেছেন, মোশাররফ হোসেনকে তার অফিস থেকে থানায় নেওয়া হয়েছে। এখন আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা