সারাদেশ

প্রকৌশলীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা

সান নিউজ ডেস্ক: কুষ্টিয়ার হাউজিং ডি ব্লকের সিআইডি কার্যালয়ের কাছের একটি বাসায় শেফালী বিশ্বাস (৫৫) নামে এক প্রকৌশলীর স্ত্রীকে রহস্যজনকভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নিহত শেফালী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অবসরপ্রাপ্ত প্রকৌশলী আনন্দ কুমার বিশ্বাসের স্ত্রী।

আরও পড়ুন: মধ্যরাতের সংঘর্ষে রণক্ষেত্র নিউমার্কেট

সোমবার (১৮ এপ্রিল) রাতে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শেফালী বিশ্বাস তার স্বামীর সঙ্গে ২৭৫ নং বিল্ডিংয়ের দোতলায় ভাড়া থাকতেন। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

স্বামী আনন্দ কুমার বিশ্বাস বলেন, ঘটনার সময় আমি ভাড়া বাড়ির ফ্ল্যাটের কাজ দেখার জন্য চারতলায় ছিলাম। খবর পেয়ে নিচে এসে দেখি গলায় শাড়ি পেঁচানো গায়ে আগুন লাগা অবস্থায় শেফালী পড়ে আছে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, শেফালীর ভাই দীপক বিশ্বাসের দাবি, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আগুনে শরীরের সামান্য অংশ পুড়েছে। এতে একজনের মৃত্যু হতে পারে না। এর মধ্যে কোনো রহস্য আছে। এ রহস্য বের করার জন্য পুলিশকে অনুরোধ জানাই।’

আরও পড়ুন: ইউক্রেনের ডনবাসে রুশ হামলা শুরু

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল ইসলাম জানান, কুষ্টিয়ার হাউজিং ডি ব্লকের ভাড়া বাসা থেকে শেফালী বিশ্বাস নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট ছাড়া সঠিকভাবে বলা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

ঘটনাস্থলের পাশেই সিআইডির কুষ্টিয়া অফিস। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন। সিআইডির পরিদর্শক স্বপন কুমার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঝিনাইদহ থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এসে আলামত সংগ্রহ করেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা