যৌন নির্যাতনের দায়ে জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবু আবছার মো. মিজানুর রহমানআটক
সারাদেশ

যৌন নির্যাতনের দায়ে অধ্যক্ষ আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবু আবছার মো. মিজানুর রহমানকে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের দায়ে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : শাহবাজ মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না পিপিপি

তিনি উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা এবং একই এলাকার কুখ্যাত রাজাকার কমান্ডার আবু তাহের হাজী ওরফে কান কাটা তাহেরের ছেলে।

শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার আমানুল্লাহপুরের জয়নারায়ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

অতিরিক্তি পুলিশ সুপার,বেগমগঞ্জ (সদর সার্কেল) নাজমুল হাসান রাজিব অধ্যক্ষকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী যদি লিখিত অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : সাংবাদিক হত্যা: প্রধান আসামি রাজু নিহত

পুলিশ জানায়, গত দুই দিন আগে আটককৃত অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের যৌন নির্যাতনের (বলৎকার) ছাত্রীদের যৌন নির্যাতন ও মসজিদের জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। মাদরাসা রক্ষায় এলাকাবাসী তার বহিষ্কার দাবি করে মানববন্ধন করলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে।

প্রসঙ্গত,গত ফেব্রুয়ারি মাসে এক ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠে আটককৃত শিক্ষকের বিরুদ্ধে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা