সারাদেশ

বৈশাখী মেলা ভ্রাতৃত্ব সম্পর্ক সুদৃঢ় করে

তানভীর আহমেদ, গাজীপুর: বঙ্গাব্দের হিসাবে ‘বৈশাখ’ বছরে প্রথম মাস। আবার ইংরেজী বছরের চতুর্থ মাস। বিশাখা নক্ষত্রের নামানুসারে এই মাসের নামকরণ করা হয়েছে ‘বৈশাখ’। আর বৈশাখ মাসের প্রথম দিনটি হল বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ।

আরও পড়ুন: বাঙালির আছে ১২ মাসে তেরো পার্বণ

পহেলা বৈশাখ উপলক্ষে দেশের অনেক জায়গায় আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। যেমন, শোভাযাত্রা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা, মেলাসহ বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে উৎসবমূখর ভাবে উদযাপন করা হয় দিনটি। বৈশাখী মেলা গ্রামবাংলার সাধারণ মানুষের ভ্রাতৃত্বের সম্পর্ক সুদৃঢ় করে মনে করেন স্থানীয়রা।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজাবাড়ী বাজার সংলগ্ন কাচারীমাঠে বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখ এ পরবর্তী দিনসহ দুইদিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে রাজাবাড়ী বাজার কমিটি। উক্ত মেলা সকাল আট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত।

এবিষয়ে রাজাবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও রাজাবাড়ী বাজারের সাধারণ সম্পাদক জনাব গিয়াস উদ্দিন খান বলেন, বাংলার নিজস্ব সংস্কৃতি অনুসরণ করে স্বাধীনতার আগ থেকে চলে আসছে রাজাবাড়ীর এই মেলা।

তিনি আরও বলেন এই মেলায় নানা ধরনের লোকজ দ্রব্যাদি বেচাকেনাসহ বিভিন্ন ধরণের খেলাধুলার পাশাপাশি উৎসবের আয়োজনও থাকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা