সারাদেশ

ময়মনসিংহে বিভাগীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন

দেলোয়ার হোসেন, ময়মনসিংহ: বাঙ্গালীর ঐতিহ্য পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ময়মনসিংহে সাতদিন ব্যাপী বিভাগীয় এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে টাউন হল প্রাঙ্গনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। জেলা প্রশাসনের ব্যবস্থাপনা এবং বিভাগীয় প্রশাসনের তত্বাবধোনে এই মেলার আয়োজন করে এসএমই ফাউন্ডেশন।

আরও পড়ুন: ভালো গল্পের অভাবে সিনেমায় নায়িকা সংকট

জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তী, মহনগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, নিবার্হী ম্যাজিস্টেট সেগুফতা মেহনাজ, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ উদ্যোক্তাদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা দেশে ছড়িয়ে থাকা এসএমই প্রতিষ্ঠানগুলো অনেক উন্নত ও মানসম্পন্ন পণ্য উৎপাদন করছে। গত দুই বছরে করোনা মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ সিএমএসএমই উদ্যোক্তাদের সহায়তা প্রদানের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: ভালো গল্পের অভাবে সিনেমায় নায়িকা সংকট

এসব ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপনের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় শুধুমাত্র এসএমই উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন।

মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের ৪৮টি স্টল রয়েছে। আগামী ১৭ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা