সারাদেশ

সাভারে ছিনতাইকারীকে গণধোলাই

সান নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার অদূরে সাভারে এসএ পরিবহনের হেলপারকে ছুরিকাঘাত করে পালানোর সময় মুন্নু (২০) নামে এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে পথচারীরা। তবে আরও ৫-৬ জন ছিনতাইকারী পালিয়ে যায়।

আরও পড়ুন: শেহবাজ শরিফকে মোদীর অভিনন্দন

মঙ্গলবার (১২ এপ্রিল) ভোর ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডিসি নার্সারির সামনে এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারী মুন্নু টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার লাউহাটি গ্রামের বদরুল মিয়ার ছেলে। সে ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাই চক্রের অন্যতম সদস্য।

আহত হেলপার রাসেল (২১) দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিনাথপুর গ্রামের বেলাল মিয়ার ছেলে। তিনি পার্সেল এসএ পরিবহনের একটি গাড়িতে হেলপার হিসেবে কাজ করে আসছিলেন। এ ঘটনায় আহত রাসেলকে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হলে তার অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

পুলিশ জানায়, ভোর ৫টার দিকে নামাজের জন্য এসএ পরিবহনের একটি পার্সেলের গাড়ি ঢাকা-আরিচা মহাসড়কের ডিসি নার্সারির সামনে থামিয়ে নামাজের জন্য মসজিদে যায় চালক। এ সময় চালকের সহযোগী রাসেল গাড়ির ভেতরে বসেছিলেন। পরে ৬-৭ জনের একটি দল এসে রাসেলের কাছে মোবাইল ও টাকা-পয়সার চায়। রাজি না হলে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পথচারীরা মুন্নু নামের ওই ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

আরও পড়ুন: নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

বাইপাইল এসএ পরিবহন পার্সেলের ম্যানেজার আবুল কাশেম বলেন, রাসেলের কিডনিতে ছুরি লেগেছে। তার অপারেশন চলছে। আমি হাসপাতালে আছি।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফরহাদ বিন করিম বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে ভোরে নবীনগর সংলগ্ন ডিসি নার্সারির পাশে কার্ভাড ভ্যান রেখে চালক নামাজে যায়। এ সময় হেলপার কার্ভাড ভ্যানের ভেতরে ছিল। এর মধ্যে ৫-৬ জন ছিনতাইকারী অটোরিকশায় করে এসে হেলপারের থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায়। বাধা দিলে তাকে পেটে ছুরিকাঘাত করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে ধাওয়া দিয়ে এক ছিনতাইকারীকে আটক করে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা