সারাদেশ

গৌরীপুরে ৬ ইটভাটাকে ৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা

গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে লাইসেন্স না থাকায় ভ্রাম্যমান আদালত ৬ ইট ভাটাকে ৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলে গুলিতে নিহত ২

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিনব্যাপি অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

যেসকল ইটভাটাকে জরিমানা করা হয়েছে, গুজিখাঁ বিসমিল্লাহ ব্রিকসকে ১ লাখ ৮০ হাজার টাকা, গুজিখাঁ চাচা-ভাতিজা ব্রিকসকে ৮০ হাজার টাকা, রামগোপালপুর এনজিএস ব্রিকসকে ২ লাখ টাকা, রামগোপালপুর শামসু ব্রিকসকে ১ লাখ ২০ হাজার টাকা, রামগোপালপুর এসএমসিমি ব্রিকসকে আশি হাজার টাকা ও রামগোপালপুর সাফায়েত ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা।

উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের বলেন, ইট ভাটার লাইসেন্স নবায়ন না করা, ইট পুড়ানো ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ২০১৩ সনের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় এ অর্থদন্ড করা হয়েছে। গৌরীপুর থানার পুলিশ এ অভিযানে সহযোগিতা করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা