ফাইল ছবি
সারাদেশ

হাফ ভাড়া দেওয়ায় মারধর, ৮ বাস আটক

সান নিউজ ডেস্ক : সাভারে হাফ ভাড়া দেওয়ায় ইউনুস কবির সেলিম (১৮) নামে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওয়েলকাম পরিবহনের ৮টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: সুমাইয়ার কৃতিত্বের দাবিদার ৩ কোচিং সেন্টার

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড এলাকায় ওয়েলকাম বাসের ভেতরে ওই শিক্ষার্থীকে মারধর করা হয়। এ ঘটনার বিচার দাবিতে সাভার মডেল থানায় অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মারধরের শিকার শিক্ষার্থী আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মতিয়ার রহমানের ছেলে এবং সাভার সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এছাড়া রিপনসহ আরও একজনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে।

ভুক্তভোগী ইউনুস বলেন, আমরা দুইজন আশুলিয়ার পলাশবাড়ী বাসস্ট্যান্ড থেকে সাভার থানা স্ট্যান্ডের উদ্দেশ্যে ওয়েলকাম পরিবহনের একটি বাসে উঠি। পরে পল্লীবিদ্যুৎ থেকে আমাদের আরেক সহপাঠী ওঠে। আমরা থানা স্ট্যান্ডের একটু আগে পৌঁছালে কন্ডাক্টর বাসের ভাড়া চান। আমরা তিনজনের হাফ ভাড়া ২২ টাকার জায়গায় ৩০ টাকা দেই। শিক্ষার্থী পরিচয় দিলেও কন্ডাক্টর আমাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে মারধর করেন।

এ সময় আমার হাত গাড়ির গ্লাসের সঙ্গে লেগে কেটে যায়। পরে আমার অন্যান্য সহপাঠীরা বিষয়টি জানতে পারলে তারা সড়কে এসে ওয়েলকাম পরিবহনের ৮টি বাস আটক করেন। এখন আমরা বিচারের দাবিতে থানায় অবস্থান নিয়েছি। আমরা ওই কন্ডাক্টর ও গাড়ি চালকের বিচার চাই।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় লাগতে পারে

এ ব্যাপারে সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাশ বলেন, দুই পক্ষকে নিয়ে বসা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা