সারাদেশ

কক্সবাজারে চাঞ্চল্যকর কলেজ ছাত্র হত্যা, দুই আসামি গ্রেফতার

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার: কক্সবাজার শহরে আধিপত্য বিস্তারের বিরোধকে কেন্দ্র করে কলেজ ছাত্র রিদুয়ান ছিদ্দিক হত্যা মামলার দুই আসামিকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব ১৫ এর সদস্যরা।

আরও পড়ুন: রোজা শুরু কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

শুক্রবার ( ১এপ্রিল) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান, র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার শহরের রুমালিয়ারছাড় টেকনাইফ্যা পাহাড় এলাকার সেলিম সওদাগরের পুত্র হেরাম আল ছোটন (২৩) ও রুমালিয়ারছড়া রশিদ আহমদের পুত্র কামাল হোসাইন (২৪)।

সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন জানান, গত ২৮ মার্চ কক্সবাজার সিটি কলেজের গেইটের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্র ও ওই এলাকার বাসিন্দা মোঃ রিদুয়ান সিদ্দিককে উপর্যুপরি ছরিকাঘাত করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের মা বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে আসামিদের গ্রেফতার করতে অভিযান শুরু করে র‌্যাব। অভিযানে তথ্যপ্রযুক্তি ব্যবহার পৃথক অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি হেরাম আল ছোটন ও কামাল হোসাইনকে চট্টগ্রামের ডাবল মুরিং থানাধীন মনসুরাবাদ এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের দল। অভিযানে রক্তের দাগ লেগে থাকা একটি টি-শার্ট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত আসামিরা এমনটি জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

আধিপত্য বিস্তার নিয়ে সৃষ্ট বিরোধে প্রকাশ্যে মোঃ রিদুয়ান সিদ্দিককে হত্যা করা হয়। তাকে ফিল্মি স্টাইলে গলায়, বুকে ও পিটে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে হত্যাকারীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার থেকে এখনো প্রতিবাদ জানাচ্ছে স্থানীয়রা।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

গ্রেফতার আসামিদের কক্সবাজার সদর মডেল থানায় রুজুকৃত মামলা গ্রেফতার দেখিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানা গেছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা