সারাদেশ

টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় ৩ জন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি:

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার চরপাড়া বাইপাস এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত হয়েছেন।

রবিবার ২৮ জুন ভোরে পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর ঢাকা থেকে প্লেনশিট ভর্তি (বগুড়া ট-১১-২৩৩৯) একটি ট্রাক বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করে। রাত ১টার দিকে মহাসড়কের চড়পাড়া নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি আইল্যান্ডের ওপর উঠিয়ে দেন। এ সময় প্লেনশিটের রশির বাঁধন ছিঁড়ে ট্রাকের মধ্যে ঘুমিয়ে থাকা তিনজনের ওপর পড়ে। এতে তিনজনই মারা যান।

নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নিয়েছে।

গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দুলাল জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা