সারাদেশ

দেশে মধ্যমেয়াদী বন্যার আশংকা 

নিজস্ব প্রতিবেদক:

মৌসুমি বায়ু শক্তিশালী ও সক্রিয় থাকায় অতি বৃষ্টি, উজানের ঢল ও দেশের উত্তরাঞ্চলে অতিরিক্ত বর্ষণে আসা পানির কারণে দেশের প্রধান নদ-নদীসমূহের পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে মধ্যমেয়াদী বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে।

এর ফলে চলতি সপ্তাহে দেশের কয়েকটি জেলায় স্বল্প বা মধ্যমেয়াদী বন্যার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এই বন্যার মেয়াদ জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বলেও জানিয়েছে সতর্কীকরণ কেন্দ্র।

বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থা নিয়ে বন্যা সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। স্থিতিশীল থাকতে পারে লালমনিরহাট ও নীলফামারী জেলার বন্যা পরিস্থিতি।

এছাড়া আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা, সমেশ্বরী এবং ভুগাই-কংশ নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এছাড়া ২৪ ঘণ্টায় যমুনা নদী সারিয়াকান্দি ও কাজিপুর পয়েন্টে এবং ৪৮ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন নদ–নদীর ১০১টি পয়েন্টের মধ্যে ৭৮টিতে পানি বেড়েছে। আর হ্রাস পেয়েছে ২৩টিতে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি স্থিতিশীল ও বিপদসীমার নিচে অবস্থান করতে পারে। ধরলা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং তা বিপদসীমার উপরে অবস্থান করতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সিকিম, আসাম, মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলে এবং বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হয়েছে।

শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ১০ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি ১০ দিন বাড়তে পারে।

রবিবার থেকে সোমবার নাগাদ এই নদীর পানি গাইবান্ধা ফুলছড়ি, জামালপুরের বাহাদুরাবাদে, সিরাজগঞ্জের কাজিপুর, সিরাজগঞ্জ, বগুড়া জেলার সারিয়াকান্দিতে এবং মঙ্গলবার নাগাদ টাঙ্গাইলের এলাসিনে বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর ফলে এই জেলাসমূহে মধ্যমেয়াদী বন্যার সম্ভাবনা রয়েছে।

গঙ্গা-পদ্মা নদীর পানি বাড়তে পারে তবে এখনই বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা নাই। পদ্মা নদী মুন্সিগঞ্জ জেলার ভাগ্যকূল পয়েন্ট এবং রাজবাড়ী জেলার গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।

এজন্য এসব জেলা সমূহে মধ্যমেয়াদী বন্যার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকার চারপাশের নদীসমূহের পানি সামান্য বাড়তে পারে। তবে তা বিপদসীমা অতিক্রম করবে না বলে কেন্দ্র থেকে জানানো হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা